বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।
তারামন বিবি উন্নত চিকিৎসারই দাবিদার, তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আরেক মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, অভিবাদন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা। তারামন বিবির উন্নত চিকিৎসার জন্যই তাকে সামরিক হাসপাতালের এইচডিইউতে ভর্তি করানো হয়েছে। আমি গর্বিত বোধ করছি যে, একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমার প্রিয় বন্ধু তারামন এমন ভাল যত্ন ও চিকিৎসার দাবীদার। জয় বাংলা, জয় ৭১, জয় হাসিনা।
এর আগে মুক্তিযোদ্ধা তারামন বিবিকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়।
ফুসফুসের সমস্যা গুরুতর রূপ নেয়ায় মুক্তিযোদ্ধা তারামন বিবিকে সম্মিলত সামরিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে।







