চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
মৃতদেহ

ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। নেপালের হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অবস্থা খুবই নিম্নমানের বলে অভিযোগ করেছেন তারা।

আহত শাওনের বাবা প্রধনমন্ত্রীর কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স’র ব্যাবস্থা করে তার ছেলেকে ব্যাংকক পাঠানোর জন্য অনুরোধ করেছেন।

এছাড়া নিহতদের মরদেহ এখনো দেখতে দেয়া হয়নি বলে স্বজনরা দাবি করেছেন।

এদিকে নিহত বাংলাদেশীদের মরদেহ দেশে আনার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল নেপালে ‍নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে সার্বিকভাবে খোঁজ-খবর নিতে একেএম শাহজাহান কামাল মঙ্গলবার নেপালে গেছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ কবে নাগাদ দেশে আনা হতে পারে- সেখানে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আজ বাংলাদেশি হাই কমিশনারের সঙ্গে কথা বলবেন।

তিনি আরো জানান, নেপাল সরকারেরও এ বিষয়ে কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আসলে তারা সিদ্ধান্ত দিবে মরদেহগুলো কবে পাঠানো হবে।

Reneta

এছাড়া একেএম শাহজাহান কামাল আজ বিকালে নেপালের বিভিন্ন হাসপাতালে এখনো যারা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের দেখতে যাবেন।

এদিকে নেপালের সিভিল এভিয়েশন বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে। এই সংবাদ সম্মেলনেও তারা মরদেহ দেশে আনার বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তনেপাললিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কানাডায় অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ক্যাটাগরি ঘোষণা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা।

ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যান মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোজা রেখে খেলবেন ইয়ামাল, পুষ্টি পরিকল্পনা করেছে বার্সা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের উপর আবার হামলা করবে যুক্তরাষ্ট্র?

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মন্ত্রিসভায় ড. মুহিত: গ্লোবাল সেরিব্রাল পালসি রেজিস্টারের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT