চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নতি হলেও তারল্য সংকটে পুঁজিবাজার

শারমিন আজাদশারমিন আজাদ
১২:৪৮ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

দেশের প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে পুঁজিবাজারেরও উন্নয়ন হয়েছে বলে জানিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। তারপরও তারল্য সংকট রয়েছে বলে মনে করছে ডিএসই এবং সিএসই। সরকারি কোম্পানির পাশাপাশি বেসরকারি ভালো কোম্পানি শেয়ারবাজারে আসলে বাজেট প্রণোদনার বাস্তবায়ন সহজ হবে বলে আশা করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

২০১০ সালে ধসের পর থেকে পুঁজিবাজারে প্রণোদনা এসেছে নানাভাবে। ২০১৫-১৬ বাজেটে তারই ধারাবাহিকতায় গুণগত পরিবর্তন এসেছে। গত দুই মাসে প্রতিদিন লেনদেন ৫০০ থেকে হাজার কোটি টাকার মধ্যে ওঠানামা করেছে। এ অবস্থাকে স্থিতিশীল বললেও বাজারে তারল্য সংকটের কথা জানিয়েছেন মার্কেটের কর্মকর্তারা।

সিএসই এমডি ওয়ালি উল মারুফ মতিন বলেন, তারল্য সংকট আছে। প্রতিবছর আমাদের অর্থনীতি বড় হচ্ছে, বাজেটের আয়তন ও পরিমাণ বড় হচ্ছে। কিন্ত পুঁজিবাজারে মার্কেট ক্যাপিটাজাইশন বলতে শুধুমাত্র কিছু আইপিও আসছে, টোটাল ট্রেড ভলিউম একটা স্থবির অবস্থার মধ্যে আছে। এর জন্য অনেকগুলো কারণ আছে, কিন্ত আমি মনে করি সমস্যাগুলো খুব সাময়িক। মার্কেটে বিনিয়োগকারী ব্যাংকগুলো কেমন একটা দো-মনা অবস্থার মধ্যে আছে। ব্যাংকগুলো কি বিনিয়োগ কমিয়ে আনবে, নাকি বাড়াবে এই অবস্থায় আছে। ব্যাংকের বিষয় সাধারণত বাংলাদেশ ব্যাংক দেখে থাকে।

সরকারি শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে জোর দেওয়ার কথা বলেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। ডিএসই সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ লালি বলেন, আমাদের যে মার্চেন্ট ব্যাংক আছে, ইস্যু ম্যানেজার আছে তাদেরকে সেই সকল কোম্পানীগুলোকে (সরকারি) বুঝাতে হবে। স্টক মার্কেটে গেলে কী রিবেট দিচ্ছে, কী লাভ হবে। বুঝিয়ে তাদের মার্কেটে আনতে পারলে বাজারের আকার বেড়ে যাবে।

তিনি আরো বলেন, এখানে স্টেক হোল্ডার যারা আছেন, ইস্যু ম্যানেজার যারা আছে তাদের একটা রোল প্লে করতে হবে। ঠিক সেই সময়ে যারা ব্রোকার আছেন, তারা তাদের বিনিয়োগকারীদের বুঝাতে হবে। বিনিয়োগকারীদের দেখাতে হবে যে, আপনাদের এটা করতে হবে বা আপনারা এই লাভ পাচ্ছেন।

গত বছরের মধ্য জুলাইয়ে ডিএসই’র মূলধন ছিলো ২ লাখ ৮৮ হাজার ৯ শ’ ২৭ কোটি টাকা। চলতি জুলাইয়ের মাঝামাঝি তা বেড়ে ৩ লাখ ৩০ হাজার ৩৯০ কোটি টাকা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারল্য সংকটপুঁজিবাজারপুঁজিবাজারে তারল্য সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT