চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নতির সঙ্গে সঙ্গে জীবনের ঝুঁকিও বেড়েছে: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন: দেশে উন্নয়ন হচ্ছে, আধুনিক হওয়ায় দেশে হাই-রাইজ বিল্ডিং হচ্ছে। এই সমস্ত ভবন যত বাড়ছে মানুষের কাজের সুযোগ-সুবিধা বাড়ছে। দেশ উন্নত হওয়ার পাশাপাশি মানুষের জীবনের ঝুঁকিও বাড়ছে। আমাদের এ বিষয়ে এখনই সচেতন হতে হবে।

সোমবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হানিফ বলেন: হাই-রাইজ ভবন হওয়ায় এটাই প্রমাণ করে দেশের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে। আধুনিক হওয়ার সাথে সাথে আমাদের ঝুঁকিও বাড়ছে। এফ আর টাওয়ারের আগুনের প্রাণহানি মানুষ চোখের সামনে দেখে। এ আগুন দেশের মানুষকে একটা ঝাঁকি দিয়েছে। এই ঝাঁকি প্রয়োজন ছিলো। মর্মান্তিক এ ঘটনা আমাদের মাঝে দাগ কেটেছে।

সচেতনতার প্রসঙ্গে টেনে তিনি বলেন: ফায়ার সেফটি এবং ফায়ার সার্ভিস দুইটি আলাদা বিষয়। আমাদের আগুনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের ভবনে যাতে আগুন না লাগে সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। আমাদের বিল্ডিংগুলোকে সেই ভাবে তৈরি করতে হবে। বিল্ডিং এর ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সেফটির বিষয়টি নিশ্চিত করতে হবে।

‘‘দেশে বেশির ভাগ আগুন লাগার কারণ হিসেবে দেখা গেছে শর্টসার্কিট। শর্টসার্কিট থেকে বেশি আগুন লেগেছে। নিম্ন মানের সুইচ-তার ব্যবহারের কারণে এমনটি হয়। সরকারি ভবনগুলোতেও দেখা যায় সরকারি কর্মকর্তাদের যোগসাজশে দুর্নীতির মাধ্যমে নিম্ন মানের জিনিস ব্যবহার করা হয়।’’

এ সময় তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের প্রসংশা করে বলেন: আমাদের দেশের ফায়ার সার্ভিসের কর্মীরা ডেডিকেটেড। নিজেদের জীবন বাজী রেখে আগুন মানুষকে বাঁচানো ঝুঁকি নেয়। এটা বিদেশে তেমন দেখা যায় না। কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান মোহাম্মদ সোহেল রানা এ নজির দেখিয়েছেন।

Reneta

আমাদের দেশে প্রতিটি বিষয় নিয়ে রাজনীতি করা হয়। আমাদেরকে এ মানসিকতা থেকে বেড়িয়ে আসতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের কাউন্সিল হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুস সবুর, রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT