চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নতমানের চা উৎপাদনে গবেষণায় নজর দিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

চা উৎপাদন বৃদ্ধি ও উন্নত চা উৎপাদনে গবেষণার উপর নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খরাসহিষ্ণু, বন্যাসহিষ্ণু ধান গবেষণায় ব্যাপক সাফল্য পেয়েছি আমরা। একইভাবে চা উৎপাদনে গবেষণার দিকেও নজর দিতে হবে। তাহলে আরো বেশি বেশি চা উৎপাদন এবং উন্নত মানের চা উৎপাদন সম্ভব হবে।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় চায়ের বহুমুখী করণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন: দেশের অর্থনীতি মজবুত করতে হলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। ১৯৭০ সালে ৩ কোটি কেজি চা উৎপাদন হতো। ২০২৫ সাল নাগাদ ১৪ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ নিয়ে আমরা এগোচ্ছি। পঞ্চগড়ের দিকে দেখলাম, বাংলাবান্দা বর্ডারের কাছে ভারতের দিকে ওরা চা বাগান করেছে। ওখানে গাড়ি যায় না। হেঁটে গিয়ে আমরা দেখলাম। বললাম, ওদের ওদিকে চা বাগান আছে, আমাদের কেন নেই? একই তো মাটি। ডিজিকে বললাম একটা চারা এনে দেখেন লাগালে গাছ হয় কিনা।

ডিসির বাংলাতেই গাছ লাগানো হলো। পরে গাছও হলো, উনি টবে করে এনে দেখালেন। এখন সেখানে চা উৎপাদন হচ্ছে। ইংল্যান্ডের হ্যারল্ডেও পাওয়া যাচ্ছে চা। এখন তো চায়ের আচারও হচ্ছে। চেয়ারম্যান সাহেব চায়ের আচার বানিয়েও দিয়েছেন। প্রথম খেতে ভালো লাগেনি। কিছুদিন রাখার পরে দু তিনদিন আগে আরেকবার টেস্ট করে দেখলাম ভালোই লাগে। বিশ্বে এখন জনপ্রিয়তা পাচ্ছে টি শ্যাম্পু, টি সোপ ইত্যাদি। এসব আমরা বানাতে পারি।’

বিভিন্ন ধরনের চায়ের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন: কড়া চা আসামের, হালকা সুগন্ধি দার্জিলিংয়ের চা। শ্রীলঙ্কার একটা চা সর্দি কাশির জন্য খুবই উপকারি। আমি আসামের সঙ্গে দার্জিলিং চা মিশিয়ে খাই। সিলেটের চা দুধ চিনি দিয়ে খেতে ভালোই লাগে। গ্রিন টিও এখন আমাদের এখানে হয়। এত ধরনের চা যখন হয় তখন সেদিকে বিশেষ নজর দিতেই হয়।

তিনি বলেন: অর্গানিক পদ্ধতিতে এখন চা উৎপাদন করা হচ্ছে। নতুন নতুন ভাবে চায়ের মোড়ক তৈরি করা গেলে সবার আরো নজর পড়তো আমাদের চায়ের উপর। প্রধানমন্ত্রীর দেওয়া বিদেশীদের উপহার তালিকায় চা অন্তর্ভূক্ত করেছি। বলতে পারেন আপনাদের অ্যাডভারটাইজমেন্টের কাজ আমি করে দিচ্ছি। চা উৎপাদন যত বৃদ্ধি পাবে মান তত উন্নত হবে। সরকার প্রনোদনা দিচ্ছে, কিন্তু সবাইকেই কাজ করতে হবে। দেশের মানুষের চা খাওয়ার প্রবণতাও বাড়ছে। গ্রামে এখন চায়ের দোকানে ভরে গেছে। আমাদের নিজস্ব বাজার যেমন তৈরি হচ্ছে। যেটা আমাদের বিদেশের বাজারও ধরতে হবে।

Reneta

এর আগে বঙ্গবন্ধু চা ভবনের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাচাপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT