চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনি বিএনপির চেয়েও বেশি বলেছেন: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
আদালত
A A
হলি আর্টিজান রায়-জঙ্গিবাদ দমনে দৃষ্টান্ত

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  বলেছেন: বিএনপি তো দেশের একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু গত দশ বছরে বিএনপি যা না বলেছে উনি (শহিদুল আলম ) তার চেয়েও বেশি বলেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন: যে কেউ তার অভিমত প্রকাশ করতে পারেন, তাতে তো কোনো বাধা নেই। বাক স্বাধীনতা সবার রয়েছে। কিন্তু উস্কানি কিংবা মিথ্যা বলে কেউ দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন না। দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেন না।

‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উনি (শহিদুল আলম ) নিজের ফেসবুকে উস্কানিমূলক ও মিথ্যা প্রচার করেছেন। আবার বিদেশি চ্যানেলে (আল জাজিরা) সাক্ষাৎকার দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।

সম্প্রতি শিক্ষার্থীদের  আন্দোলনের ওই সময় নারীদেরকে অপহরণ করা হচ্ছে বলে উনি ফেসবুকে বলেছেন। এই সরকারের সময় ব্যাংক লুট হচ্ছে এরকম মিথ্যা তথ্য ছড়িয়েছেন। এছাড়া, কোটা নিয়েও বিভিন্ন মিথ্যা কথা উনি প্রচার করেছেন।

যেই আল জাজিরা আমাদের দেশের কোনো ঘটনা কয়েক সেকেন্ডের বেশি দেখায় না সেই আল জাজিরা কিন্তু উনাকে নিয়ে কয়েক মিনিটের প্রতিবেদন প্রকাশ করেছে।’

জামিন শুনানিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ এনে অ্যাটর্নি জেনারেল বলেন: বাংলাদেশকে নাকি স্বর্গে নিয়ে গেছেন ড. ইউনুস। যেই ড. ইউনুস এত ফেমাস সে তো আমাদের দেশের কোনো ইস্যুতে কথা বলেন না। এদেশের উন্নয়নের কথা বাইরে বলেন না। সরকারকে দিয়ে আইন পাস করিয়ে ব্যাংক করে উনি লিজেন্ড হয়েছেন।

Reneta

এই জামিন শুনানিতে হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি বলেন: অনেকেই তো দেখি টকশো এবং বিভিন্ন সভা-সেমিনারে বলে থাকেন দেশে আইনের শাসন নেই। আদালতে বিচার নেই। আবার তাদেরকেই দেখি আদালতের বারান্দায় বিচারের জন্য আসতে। আইনজীবীদের পিছু পিছু এসে জামিন চাইতে। তাহলে কেন তারা বলে বেড়ান যে, দেশে বিচার নেই? আইনের শাসন নেই।

রোববার জামিন আবেদনের শুনানির পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে  রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উস্কানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে শহিদুল আলমকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গত ৬ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়। তবে তার পরিবারের দাবি, আগের দিন ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শহিদুল আলম কারাগারে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেললিড নিউজশহিদুল আলমহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, ছবি: সংগৃহীত।

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

জুন ৩, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT