চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনিশ বছরে দর্শক থেকে সেমিফাইনাল

জাহিদ নেওয়াজ খান জাহিদ নেওয়াজ খান
২:৩৬ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৭
মতামত
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরটা বাংলাদেশে বসেছিল। অথচ তার দর্শক ছিল বাংলাদেশ। এর আগেই বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে, কিন্তু তাতেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা হয়নি। ওই টুর্নামেন্টের তখনকার নাম অবশ্য ছিল নক-আউট ওয়ার্ল্ড কাপ।

১৯৯৮ সালের ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পরে নাম বদলে আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া টুর্নামেন্টের প্রথম আসর। তখন পর্যন্ত বাংলাদেশে সেটাই ছিল সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছিল বাংলাদেশকে। আইসিসি তার তথাকথিত কৌলীন্য ধরে রাখতে শুধু টেস্ট খেলা দেশগুলোকে ওই টুর্নামেন্টে খেলার সুযোগ দিয়েছিল। তাতেই নতুন ইতিহাস হয়েছিল, প্রথম কোন ক্রীড়া আসর বসেছিল যেখানে আয়োজক দেশ মাঠে খেলার অংশ ছিল না।

তখন অবশ্য খুব লজ্জার কিছু মনে হয়নি কারও কাছে। কারণ টেস্ট খেলুড়ে দেশের টুর্নামেন্ট, সেখানে সহযোগী দেশগুলোর টুর্নামেন্ট আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন বাংলাদেশের জায়গা কোথায়!

তবে, মাত্রই বন্যার ধকল কাটানো বাংলাদেশ আয়োজনে ঠিকই চ্যাম্পিয়ন হয়েছিল। তখনকার আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া থেকে ওই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন হ্যানসি ক্রনিয়ে কিংবা ধারাভাষ্য দিতে আসা সুনীল গাভাস্কার- সবাই একবাক্যে তা স্বীকার করেছেন।

সেটা ছিল এক এলাহি কাণ্ড। টেস্ট র‍্যাঙ্কিংয়ের তলানির দল জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রি-কোয়ার্টার ফাইনাল দিয়ে খেলার শুরু। জিম্বাবুয়ে হেরে যাবার পর আট দলের কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে ফাইনাল খেলেছিল সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকইনফোর নবীন রিপোর্টার হিসেবে সেই টুর্নামেন্ট কাভার করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তখন মাত্রই ক্যাপ্টেন হওয়া স্টিফেন ফ্লেমিং থেকে শুরু করে শচীন টেন্ডুলকার কিংবা হ্যানসি ক্রনিয়ে বা ব্রায়ান লারা অথবা স্টিভ ওয়াহকে প্রথম সরাসরি দেখা, সংবাদ সম্মেলনে কথা বলা।

Reneta

নবীন সাংবাদিক হিসেবে তাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা ছিল এক অপার্থিব অভিজ্ঞতা। তারপরও মনের ভেতর খচখচ করত- আমরা এ টুর্নামেন্টে নেই, আমাদের মহল্লার সানোয়ার যে জাতীয় দলে খেলে তার মতো আরও অনেক ক্রিকেটার শুধুই প্রটোকলের দায়িত্বে।

মন খারাপ হলেও এই ভেবে সান্ত্বনা খুঁজেছি যে একদিন আমরাও! সেই একদিন এসে গেছে। মাত্র উনিশ বছর পর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে।

গৌরবের অংশীদার করার জন্য মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম-রিয়াদ-সৈকতরা যেমন ধন্যবাদ পাবেন, তেমনি তাদের পূর্বসূরি নান্নু-আকরাম-বুলবুল-বাশার-রফিক, এমনকি তারও আগের প্রিন্স বা রকিবুল হাসানরাও।

ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT