চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনিশের উচ্ছ্বাসে প্রস্তুত চ্যানেল আই এইচডি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৪৭ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
চ্যানেল আই এইচডি লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

আঠারো পেরিয়ে ১ অক্টোবর ১৯ বছরে পা রাখতে যাচ্ছে লাল-সবুজের বীজ বুনে চলা চ্যানেল আই। উনিশের উচ্ছ্বাসে এবার দর্শকরা উপহার হিসেবে পাচ্ছেন স্বচ্ছ ও উন্নতমানের ঝকঝকে দৃশ্যের চ্যানেল আই এইচডি।

তবে এই মাইলফলক ছুঁতে মোটেও তাড়াহুড়ো করেনি দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলটি, নিয়েছে সার্বিক প্রস্তুতি। দেশ ও পৃথিবীর সর্বত্র দর্শকদের টিভি পর্দায় চ্যানেল আই এইচডি সম্প্রচার নিশ্চিত করতে চলছে প্রচারণা। ১৫ সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ের লাল-সবুজের লোগোর পাশে শোভা পাচ্ছে ‘এইচডি’।

হৃদয়ে মাটি ও মানুষের চ্যানেলটির এই ধীরস্থির রূপান্তরের কথাই জানিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

Banglabid

নতুন মাইলফলক প্রসঙ্গে তিনি বলেন, ‘এইচডি সম্প্রচার পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গেছে। তবে সাধারণ মানুষের স্বার্থে হুট করে এসডি (স্ট্যান্ডার্ড ডেফিনিশন) থেকে পুরোপুরি এইচডি (হাই-ডেফিনিশন) সম্প্রচারে যাওয়া হয়নি। এসডি বাতিল করে পুরোপুরি এইচডি করলে দেশ ও পৃথিবীর নানা প্রান্তের চ্যানেল আইয়ের অনেক দর্শকই হয়তো চ্যানেলটি দেখতে পেতেন না।’

এজন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসডি সম্প্রচার চালু রেখে এইচডি সম্প্রচারের প্রচারণা চলবে বলে জানান তিনি।

এজন্য প্রতিদিন চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচারিত প্রচারণা তুলে ধরে তিনি জানান, HD সম্প্রচার পেতে স্যাটেলাইট টেলিভিশন অপারেটর ও ট্রান্সমিটার গ্রাহকদের প্যারামিটার: Satellite: APSTAR7 (76.5°E), Downlink Frq:4034MHz; Symbol Rate: 4.61 Msym/s

Reneta

Pol: H; FEC: 2/3; Modulation : 8PSK, DVBS2 টিউন করতে হবে।

দেশের নতুন চ্যানেলগুলো যখন এইচডি, তখন হাই ডেফিনিশন জগতে পদচারণা শুরু করতে যাওয়া চ্যানেলটির প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, ‘চ্যানেল আইয়ের শুরুই হয়েছিলো প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল হিসেবে। প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এই প্রযুক্তির পরশেই বদলে যাচ্ছে চ্যানেল আই।’

তিনি বলেন: সম্প্রচার মাধ্যমের এই শাণিত রূপে টেলিভিশন চ্যানেল হিসেবে ভালো ছবি-শব্দের সংবাদ-অনুষ্ঠান দেখানো সম্ভব হবে। তবে দর্শকদের উপযুুক্ত টেলিভিশন সেটও থাকা লাগবে। একইসঙ্গে সরকারি নির্দেশনা, ক্যাবল অপারেটদের সংযোগে আধুনিকায়ন এক্ষেত্রে এড়িয়ে যাওয়ার উপায় নেই।’

প্রতিবেশী দেশ ভারতে টেলিভিশনে ঝকঝকে ছবি নিশ্চিতে সেট টপ বক্স স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। দেশেও স্বচ্ছ ও উন্নতমানের সম্প্রচার দর্শকের দৃষ্টির সামনে আনতে এ ব্যবস্থা আবশ্যক বলে মনে করেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব।

শাইখ সিরাজ বলেন, ‘আজ হোক, কাল হোক সেট টপ বক্সে সবাইকে যেতে হবে। প্রয়োজনীয় অবকাঠামো থাকলে এইচডি সম্প্রচারের মাধ্যমে দর্শককে উন্নতমানের ছবি-শব্দের অনুষ্ঠান-সংবাদ দেখানো সম্ভব হবে ।’

লাল সবুজের চ্যানেল আই ১৯৯৯ সালের অক্টোবরের ১ সম্প্রচার শুরু করে। এটি প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম, সৌম্যকে নিয়ে শঙ্কা নেই

পরবর্তী

‘রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে কাপড় দেবেন না’

পরবর্তী
রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাপড়ের ত্রাণ ছড়িয়ে পড়া সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

'রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে কাপড় দেবেন না'

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে মহারাজ অ্যালবামের মোড়ক উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

'মহারাজ' অ্যালবামের মোড়ক উন্মোচিত

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT