চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনিশের উচ্ছ্বাসে দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
২:৪৬ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
উনিশের উচ্ছ্বাস সংবাদ সম্মেলন

উনিশের উচ্ছ্বাস সংবাদ সম্মেলন

‘উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই পর্দায় আসছে আরও ঝকঝকে এবং চকচকে ছবি নিয়ে। অর্থাৎ চ্যানেল আই দর্শকরা এখন এইচডি বা হাই-ডেফিনিশনে চ্যানেলটি দেখতে পাবেন’ বললেন শাইখ সিরাজ, পরিচালক ও বার্তা প্রধান চ্যানেল আই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যেও নিজস্ব শক্ত অবস্থানে টিকে থাকবে চ্যানেল আই, বলেও তিনি আশা প্রকাশ করেন।

শাইখ সিরাজ
শাইখ সিরাজ

চ্যানেল আইয়ের উনিশ বছরে পদার্পণ উপলক্ষে ‘উনিশের উচ্ছ্বাস’ স্লোগানকে সামনে রেখে,  চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের গত আঠারো বছরের গৌরবোজ্জল ইতিহাস এবং আগামীতে এই ধারাবাহিকতা নিয়ে পথচলার নানাদিক নিয়ে আলোচনা করা হয়।

নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘চ্যানেল আই তার সিদ্ধেশ্বরীর সেই ছোট্ট ভবন থেকে আজ এত বড় পরিসরে আসতে পেরেছে। প্রতিষ্ঠানটির নেতৃত্ব এবং সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টারই ফল এটা।’

চ্যানেল আই তার হৃদয়ে বাংলাদেশ স্লোগানকে ধারণ এবং চর্চা করে সামনে এগিয়ে যাচ্ছে বলে তুলে ধরেন বক্তারা। তারা চ্যানেল আইয়ের সংবাদ পরিবেশন, অনুষ্ঠান সঞ্চালনা, কৃষি, প্রকৃতি, মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠানসহ নানাদিক তুলে ধরেন।

রামেন্দু মজুমদার
রামেন্দু মজুমদার

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, চ্যানেল আই তার গত আঠারো বছরের অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা রাখি।’ নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম এবং আতাউর রহমান চ্যানেল আইয়ের আঠারো বছরের পথচলার স্মৃতিচারণ করে তাকে দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের নিত্যনতুন উদ্ভাবনী বিষয় যেমন: তৃতীয় মাত্রা, তারকাকথন, কৃষকের ঈদ আনন্দ, বাংলাবিদ, প্রকৃতি ও জীবনসহ রিয়েলিটি শো গুলো নিয়ে আলোচনা এবং প্রশংসায় মুখর হন উপস্থিত সকলে।

Reneta

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গনমাধ্যম কর্মীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব এবং মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী বড়ুয়া।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উনিশের উচ্ছ্বাসচ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT