চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনসত্তরের আজ উনপঞ্চাশ

লায়লা নওশিনলায়লা নওশিন
২:১৯ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
গণঅভ্যুত্থানের ঊনপঞ্চাশ বছর

“ট্রাক ট্রাক ট্রাক
শুয়োরমুখো ট্রাক,
ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক।”
মতিউর, আসাদ কিংবা রুস্তম। তারুণ্যের প্রতীক। জাগরণের প্রতীক। বিপ্লবের প্রতীক। ৬৯ এর গণঅভ্যুত্থানকে তাঁরা বাঙালি জাতীর স্বাধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। তাদের চেতনাকে ধারণ করেই পরবর্তী সময়ে এদেশের মুক্তিকামী তরুণরা নিজেদের অধিকার আদায়ের জন্য বিপ্লব করেছে। মুক্তিকামী জনগণের পক্ষে জাতির মুক্তিসনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তী সময় ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ অভ্যুত্থান। ১৯৬৯ সালের এই গণঅভ্যুত্থানের আজ তার ঊনপঞ্চাশতম বার্ষিকী।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি সরকারবিরোধী আন্দোলনে ২২ দফা দাবি নিয়ে রাজপথে নামে সংগ্রামী ছাত্র-জনতা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের নেতা আসাদুজ্জামান। রাজপথে পড়ে থাকা আসাদের রক্তমাখা শার্ট সেদিন গণজাগরণের ডাক দেয়, রূপ নেয় গণঅভ্যুত্থানের। আসাদের মৃত্যুর পর কবি শামসুর রাহমান লিখেছেন-
“আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে একখণ্ড বস্ত্র মানবিক
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।”


এই প্রাণের পতাকাকে হৃদয়ে ধারণ করে ছাত্র-জনতা রাজপথে নেমে আন্দোলনের প্রেরণা পায়। এর চারদিন পর ২৪ জানুয়ারি আন্দোলন চলাকালে ঢাকার সচিবালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হয় নবকুমার ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ আরও অনেকে। মতিউরের মৃত্যুর পর এই আন্দোলন পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ের আগুন লাগিয়ে দেয়। বিক্ষুব্ধ জনগণ আইয়ুব সরকারের বিভিন্ন আমলা-মন্ত্রীদের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এসময় শহরের নিয়ন্ত্রণভার সেনাবাহিনীর ওপর ছেড়ে দেয়া হয়। পরদিন সেনাবাহিনী ও ইপিআর ঢাকার বিভিন্ন জায়গায় বেপরোয়া গুলি চালায়। এসময় ঢাকার নাখালপাড়ায় আনোয়ারা বেগম নামের এক নারী বাচ্চাকে দুধ খওয়ানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের পরে দেশের মুক্তিকামী জনগণের মধ্যে শ্রেণিচেতনার উন্মেষ ঘটে এবং পূর্ববাংলার জনসাধারণের মধ্যে আলাদা রাষ্ট্র গঠনের আকাঙ্খা বৃদ্ধি পায়। উন্মেষ ঘটে বাঙালি জাতীয়তাবাদের। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার ২১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু ১৯৫৮ সালের সামরিক সরকার তা বাতিল করে। এই অভ্যুত্থানের পর ২১ শে ফেব্রুয়ারি আবারো ছাত্র সংগ্রাম পরিষদের দাবির মুখে সরকারি ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

৬৯এর গণঅভ্যুত্থানে এদেশের তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব। ৭০এর নির্বাচন, ৭১এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের প্রেরণা আসে ৬৯ এর গণঅভ্যুত্থান থেকে। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন হয়ে থাকবে আজীবন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT