চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্যোক্তা বান্ধব ই-কমার্স নীতিমালা চায় এফবিসিসিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের জন্য উদ্যোক্তা বান্ধব নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার ‘ই-কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ফর এসএমইজ’ শীর্ষক কর্মশালার সমাপনীতে তারা এ কথা জানান।

এফবিসিসিআই এবং ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশন যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালারা আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছে এফবিসিসিআই। এখন ই-কমার্সের ব্যবসা পরিচালনা, প্রযুক্তিজ্ঞান, পণ্য ও ক্রেতাদের উপর যথাযথ সমীক্ষা প্রয়োজন। একই সঙ্গে উদ্যোক্তাবান্ধব ই-কমার্স নীতিমালা প্রণয়ন জরুরি বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে সোমবার কর্মশালার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল। কর্মশালাটি পরিচালনা করেন অভলিয়া ডিজিটাল অ্যান্ড ই-কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের আরিফিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক (আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান, গুপী-বাঘা প্রডাকশন্স লিমিটেডের বিপণন প্রধান নুজহাতুল কাওনাইন এবং এফবিসিসিআইয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উর রহমান ও শাহমিনা ইশা মান্নান।

কর্মশালায় এফবিসিসিআইয়ের অধিভুক্ত বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের ৫৫ জন প্রতিনিধি অংশ নেন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট দেয়া হয়। এ সময় এফবিসিসিআই পরিচালক মো. ইউসুফ আশরাফ এবং হাফেজ হারুন অর রশিদ প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT