উদ্যোক্তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে জাঙ্কশন বাংলাদেশ লিমিটেড এবং চ্যানেল আই। সেখানে ‘আনলকিং ক্যাটালিটিক ইনসাইটস: স্টাডি অব এন্টারপ্রেনোরাল ইকোসিস্টেম অ্যান্ড সাজেস্টেড সাস্টেইনেবল চেঞ্জেস ইন পলিসি লেভেল’ শিরোনামে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
আগামী ২৮ নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জাঙ্কশন বাংলাদেশ লিমিটেড মূলত বাংলাদেশি আবিষ্কারগুলো বিশ্ব পরিসরে তুলে ধরার একটি প্লাটফর্ম। এই রিসার্চ ফেলোশিপগুলো পরিচালনা করে ডিনেট এর একটি এন্টারপ্রাইজ জাঙ্কশন বাংলাদেশ লিমিটেড। ইএমকে সেন্টার এই ফেলোশিপে স্পন্সর করেছে। ইএমকে সেন্টার মূলত মতবিনিময়, তথ্যবহুল কাজ, ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন নিয়ে কাজ করে।
এখানে কাজ করা সব রিসার্চ ফেলোরা দীর্ঘ নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে গেছে। জাঙ্কশনের সঙ্গে এই সব রিসার্চ ফেলোদের অন্তত ৮ মাস কাজ করতে হয়েছে। আর সেটাই উদ্যোক্তাদের ইকোসিস্টেমকে আরো উন্নত করবে বলে মনে করেছেন তারা।
এই আয়োজনে উপস্থিত থাকবেন নীতি নির্ধারক, শিক্ষক, ফেলো, শিক্ষার্থী, গবেষক এবং ব্যবসা অঙ্গনের পরিচিত মুখেরা।







