স্পোর্টস

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হলো চট্টগ্রামে ফুটবল উৎসব

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হলো চট্টগ্রামে ফুটবল উৎসব

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয় উদ্বোধনী খেলা।

৫টি দেশী ও ৩টি বিদেশী ক্লাবের অংশগ্রহণে এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৩-২ গোলে হারিয়েছে করাচি ইলেকট্রিক এফসি-কে।

উদ্বোধনী অনুষ্ঠান বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইনের সরাসরি সম্প্রচার করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় বন্ধ থাকার পর তা শুরু হয়।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব।

কলকাতার প্রিমিয়ার ডিভিশনে এ নিয়ে টানা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…