চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনীতে পথের খোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

তামিম যখন একটু চালিয়ে খেলেছেন, সৌম্য তখন ডিফেন্ডার। তামিম ৪০ পার করতেই সৌম্য অ্যাটাকার, ডাউন দ্য উইকেটে এসে ছয়। গল টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস এভাবে শুরু করেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। কোনো উইকেট না হারিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০৯। তামিম অপরাজিত আছেন ৫৫ রানে, সৌম্যর সংগ্রহ ৫৩।

উদ্বোধনীতে এটি এখন পর্যন্ত বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। প্রথম দুটো তামিম-ইমরুলের। একটি ২২৪, জিম্বাবুয়ের বিপক্ষে এবং অন্যটি ১২৬ রানের জুটি, ইংল্যান্ডের বিপক্ষে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৯৪ রানে অলআউট হয়। কুশল মেন্ডিস একাই করেছেন ১৯৪। দিমুথ গুনারত্নে মিডলঅর্ডারে ৮৫ করে তাকে সঙ্গ দেন। নিরোশান ডিকেওয়াল্লা করেছিলেন ৭৫। অর্ধশতক পেয়েছেন দিলরুয়ান পেরেরাও (৫১)।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট নিয়েছিল শ্রীলঙ্কা। মোস্তাফিজ আর তাসকিনকে দিয়ে শুরু করেন অধিনায়ক মুশফিক। তাসকিন দুই ওভার করেন। আরেক দিকে মোস্তাফিজ নিয়মিত থাকলেও শুভাশিসকে যোগ করেন মুশি। আর তাতেই এসেছিল সাফল্য। নিজের প্রথম ওভারে দলকে উইকেট এনে দেন তিনি। ঠিক পরের বলে কুশল মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি ‘নো’ ছিল।

দ্বিতীয় উইকেটটি পান মেহেদী হাসান মিরাজ। দিমুথ করুনারত্নেকে (৩০) বোল্ড করেন তরুণ এই স্পিনার। মিরাজ পরে আরো তিনটি উইকেট নিয়েছেন। মোস্তাফিজ দুই উইকেট পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

পরবর্তী

পথে, রাজপথে আন্তর্জাতিক নারী দিবস

পরবর্তী

পথে, রাজপথে আন্তর্জাতিক নারী দিবস

কর্মজীবী নারীর প্রেরণা বেগম রোকেয়া

সর্বশেষ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT