চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ধার অভিযান শুরু করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ২০, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

আন্দামান সাগরে রোহিঙ্গা ও বাংলাদেশীদের নিয়ে ভেসে থাকা সব নৌকা খুঁজে বের করে তাদের উদ্ধার করেতে মালয়েশিয়ান নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। উদ্ধার মানুষদের সব ধরণের মানবিক সহায়তা দিতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

রোহিঙ্গাদের নৌকা তীরে ভিড়তে না দিয়ে সাগরে ঠেলে দেবার সিদ্ধান্তের প্রায় এক সপ্তাহ পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রোহিঙ্গাদের উদ্ধার করে আনার নির্দেশ আসলো।

নাজিব রাজাক তার টুইটার বার্তায় বলেন, ‘সাগরে ভেসে থাকা নৌকাগুলো খুঁজে বের করা এবং উদ্ধার করে নিয়ে আসার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আর কোনো প্রাণ যেন না হারায় সেটাই আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, তার দেশ সহায়তা দিতে প্রস্তুত। তবে তা একা কখনোই সম্ভব নয়। এজন্য তিনি আন্তর্জাতিক গোষ্ঠির সহায়তা কামনা করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মানবিক ঘোষণার মধ্যেই অভিবাসী সংকট নিয়ে আলোচনায় বসতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারে পৌঁছেছেন। সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ উন্না মাউং লুইনের সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির বৈঠক হবে। বৈঠকে মার্কিন উপ-পরারাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনেরও যোগ দেয়ার কথা রয়েছে।

এর আগে কুয়ালালামপুরে অভিবাসী বিষয়ে থাইল্যান্ডসহ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হলে সেখানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া শরণার্থীদেরকে সাময়িক আশ্রয় দেয়ার ঘোষণা দেয়। কিন্তু নীরব থাকে থাইল্যান্ড।

Reneta

সাগরে এখনও প্রায় সাত হাজারের মতো মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। গত ১০ দিনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজারের বেশি অভিবাসন আকাঙ্খী মানুষ।

কাজ আর আশ্রয়ের সন্ধানে অবৈধভাবে ভয়াল সমুদ্র পাড়ি দিতে গিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় গত দেড় বছরে  প্রায় দু’ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যাত্রাপথে কষ্টের সঙ্গে অনাহারে আর নিরাপত্তার অভাবে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মারা গেছে প্রায় এক হাজার মানুষ। আরো এক হাজার মানুষ মারা গেছে পাচারকারীদের নির্যাতন এবং অবহেলার কারণে।

২০১৪ সাল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসী হতে ভয়াল সমুদ্রযাত্রার পথ বেছে নেয় ৮৮ হাজার মানুষ। শুধুমাত্র চলতি বছরের প্রথম তিন মাসেই ২৫ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পথে অভিবাসী হতে নৌকায় সাগর পাড়ি দেয়ার চেষ্টায় যোগ দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীমানব পাচারমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

এপ্রিল ২৯, ২০২৬

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT