ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের উদীয়মান তরুণ ফাস্ট বোলার ম্যাথিউ হবডেন আর নেই। মাত্র ২২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি। তবে হবডেনের মৃত্যুর কারণ জানা যায়নি।
কার্ডিফ ইউনির্ভাসিটির ছাত্র হবডেনের ক্রিকেটে আসা সাসেক্সের মাধ্যম্যেই। ২০১৪ সালের জুন মাসে সাসেক্সের হয়ে ফাস্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন তিনি।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাসেক্সের হয়ে ১৮টি ফাস্ট ক্লাস ম্যাচে অংশ নেয় হবডেন। ১৮টি ম্যাচে ৪৮টি উইকেট নেয় হবডেন।
তার সেরা বোলিং ছিল ইর্য়কশায়ারের বিপক্ষে ৬২ রানে পাঁচ উইকেট। ব্যাট হাতেও ভালোই পারদর্শী ছিলেন তিনি। সর্বোচ্চ ৬৫ রানের অপরাজিত একটি ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।
তরুণ হবডেনের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছে সাসেক্সসহ জাতীয় দলের খেলোয়াড়রা।
এক শোক বার্তায় সাসেক্স কাউন্টি ক্লাব জানিয়েছে, হবডেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অসাধারণ ক্রিকেটীয় প্রতিভা হবডেনের ভবিষ্যত ক্যারিয়ার ছিল উজ্জ্বল। তার মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
সাবেক সাসেক্স খেলোয়াড় ও ইংল্যান্ডের উইকেট কীপার ম্যাট প্রিরর টুইট বার্তায় জানিয়েছেন, অমীয় প্রতিভার অধিকারী হবডেনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। ঈশ্বর যেন তার পরিবারের এই দুঃসময়ে তাদের পাশে থাকে।
এছাড়াও শোক প্রকাশ করেছেন ইংল্যান্ডের ওয়ানডে ক্যাপ্টেন এউইন মরগানসহ অনান্য ক্রিকেটাররা।







