চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদযাপনে বাঁধনহারা সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৫১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন মাঠে, উদযাপনে বাঁধনহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের সেরাটা নিংড়ে দিয়ে অস্ট্রেলিয়া-বধে অসামান্য অবদান রেখেছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। বিশ্বসেরা এই অলরাউন্ডারের উদযাপনও ছিল বাঁধনহারা।

সাকিবের উদযাপনে সবসময়ই থাকে নতুন ভঙ্গি। গত বছর এই মাঠেই ইংল্যান্ডের বেন স্টোকসকে সাজঘরে ফিরিয়ে ‘স্যালুট’ দিয়েছিলেন। সেটি ক্রিকেটেপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

সেই কৌতূহল থেকেই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিপক্ষে উদযাপন কেমন হবে, জানতে চাওয়া হয়েছিল। সাকিব হেসে বলেছিলেন, সাফল্যের উপলক্ষ পাওয়া আগে…।

মিরপুর টেস্ট পরে দু’হাত ভরে উদযাপনের সুযোগ দিচ্ছে সাকিবকে। একটার পর একটা উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন অজিদের প্রতিরোধ। নিজের ৫০তম টেস্ট রাঙাচ্ছেন সাফল্যের আলোয়। উদযাপনে তাই এবার বাঁধনহারা সাকিব।

ম্যাথু ওয়েডকে ফিরিয়ে উদযাপন করলেন শিশুসুলভ ভঙ্গিতে। শেষ স্বীকৃত ব্যাটসম্যান ম্যাক্সওয়েকে ফিরিয়ে ঘাড়টা বাঁকা করে দৌড়ে চলে গেলেন মাঠের এক কোণে। সেখানে জড়ো হলেন তামিম-মুশফিক-তাইজুলরা। গ্যালারি থেকে এল গগনবিদারী ধ্বনি- ‘সাকিব…সাকিব’। মাঠে ক্রিকেটার আর গ্যালারিতে দর্শক সবার উচ্ছ্বাস মিলেমিশে একাকার। জয়ের উদযাপনে সাঙ্গ হয়েছে যেটি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরতে পরতে মিশে থাকা রোমাঞ্চগুলো

পরবর্তী

সাকিব-পত্নী বলেছিলেন, ‘একমাত্র তুমিই পারবে’

পরবর্তী
সাকিব-পত্নী হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-পত্নী বলেছিলেন, ‘একমাত্র তুমিই পারবে’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপকথার সেই ১০ জয়ের গল্প

সর্বশেষ

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT