চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উদযাপনটা আমরা শেষ ম্যাচের জন্য রেখে দিয়েছি’

এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বুধবার মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে জয় তুলেছে বাংলাদেশ। তারপর মিলেছে আরও বড় সুখবর। প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে গ্রুপ টেবিলে ৩ পয়েন্ট তুলে যাত্রা করেছিলেন মনিকা-তহুরারা। মিয়ানমারের বিপক্ষে জয়ের রাতে নিশ্চিত হয় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ শীর্ষ ধরে রাখা ও এশিয়ান কাপে মূলপর্বে খেলার টিকিট। বাকি এখন নিয়মরক্ষার তুর্কমেনিস্তান ম্যাচ। শেষ ম্যাচের পর বড় সুখবরটি উদযাপন করতে চায় লাল-সবুজের দলটি।

রিকভারি সেশনের দিনে বৃহস্পতিবার ডিফেণ্ডার শিউলি আজিম বাফুফের ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান। বলেন, ‘আমাদের গ্রুপ দেখার পরে আমরা লক্ষ্য করেছি আমরা হৃদয় দিয়ে খেলবো। তাই হয়েছে, আমরা দুই ম্যাচেই জয় পেয়েছি। তবে আমাদের উদযাপনটা আমরা তুর্কমেনিস্তানের সাথে খেলা শেষেই করবো।’

মেয়েদের সুইমিং ও স্ট্রেচিং সেশন চলাকালে দলটির সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানান, ‘আমাদের মেয়েরা খুব ভালো মুডে ও ভালোভাবেই আছে। আমাদের এতদিনের পরিশ্রমের ফলাফলই বুধবার মিয়ানমারের বিপক্ষে পেয়েছি। আমরা পরের ম্যাচকেও হেলা করছি না, তাও বেশ গুরুত্বের সঙ্গে দেখছি।’

দ্বিতীয় ম্যাচে ইয়াংগুনে থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে, র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে দারুণ জয় উপহার দিয়েছে বাংলাদেশ। যেখানে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছিল মিয়ানমার।

অন্যদিকে, বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছিল লাল-সবুজরা। গ্রুপের তলানিতে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ৫ জুলাই মাঠে নামবে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাফুফেবাংলাদেশলিটুলিড স্পোর্টসশিউলি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT