চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর মেরুতে সম্মানজনক গবেষণা অভিযানে বাংলাদেশের মল্লিক সেজান

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
২:১২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
প্রবাস সংবাদ
A A
সেজান মল্লিক

সেজান মল্লিক

উত্তর মেরুতে সর্ববৃহৎ অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশের গবেষক মল্লিক সেজান। এ অভিযান ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে।

জার্মান গবেষণা জাহাজ পোলারস্টার্ন যা বিশেষভাবে তৈরি মেরু অঞ্চলের বরফ ভেঙ্গে সামনে যাওয়ার জন্য, নরওয়ের ট্রমসো বন্দর থেকে যাত্রা শুরু করবে উত্তর মহাসাগরের উদ্দেশে।  তাদের লক্ষ্য হলো উত্তর গোলার্ধের কাছে সাইবেরিয়ান জলসীমাতে বরফের সাথে নোঙ্গর করা।  আগামী এক বছর এই জাহাজ বরফের সাথেই আটকে থাকবে।

১৯টি দেশের গবেষকরা একত্রিত হয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এই অভিযান শুরু করেছে উত্তর মেরুর উদ্দেশে। এই আন্তর্জাতিক উত্তর মেরু অভিযানের নামকরণ করা হয়েছে মোজাইক (MOSAiC – the Multidisciplinary drifting Observatory for the Study of Arctic Climate)। গবেষকরা এক বছরেরও বেশি সময়কালীন এই অভিযান জলবায়ু সম্পর্কিত যে তথ্য উপাত্ত সংগ্রহ করবে তা আমাদের জ্ঞানের পরিসীমাকে অনেক গুণ বাড়িয়ে দিবে।

মেরু অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব গবেষণা করে আগামীতে সমগ্র পৃথিবীতে কি ধরনের প্রভাব পড়বে তা সহজেই অনুমান করা যাবে।  এই অভিযানটি পরিচালনা করছে জার্মানের আলফ্রেড অওেগার ইন্সিটিউট।  এই অভিযানটি পৃথিবীর ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

এই অভিযানের প্রধান জাহাজ পোলারস্টার্নকে সাহায্য করবে চায়না, সুইডেন এবং রাশিয়ার ৫টি আধুনিক জাহাজ। সেইসঙ্গে হেলিকপ্টার এবং জার্মান বিমান গবেষকদের বিভিন্ন সময়ে আনা নেয়া ও তথ্য সংগ্রহে সাহায্য করবে।  সমুদ্র পৃষ্ঠের ৩৫০০০ মিটার উপর এবং ৪০০০০ মিটার নিচ পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হবে।  গবেষকদের মেরু ভাল্লুক থেকে রক্ষা করার জন্য সার্বক্ষণিক ৬ জন প্রহরি নিয়োগ থাকবে।

৩৯০ দিনের এই অভিযানের ১৫০ দিন থাকবে ২৪ ঘন্টা রাত যখন তাপমাত্রা মাইনাস পয়তাল্লিশ পর্যন্ত নামতে পারে। জরুরি যাতায়াতের জন্য বরফের উপর ১১০০ মিটার লম্বা রানওয়ে তৈরি করা হবে।  এই অভিযান পরিচালনার খরচ ধার্য করা হয়েছে ২২২,০০০ মার্কিন ডলার।  এর সাথে রয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং গবেষকদের জাহাজে থাকার খরচ।  একজন গবেষককে এক রাত্রি জাহাজে থাকার জন্য দিতে হবে ১৬৬০ মার্কিন ডলার।  এই অভিযানের সর্বমোট খরচ ১২৫ মিলিয়ন মার্কিন ডলার।

Reneta

কানাডা থেকে ৩ জন গবেষক এই অভিযানে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে এক জন বাংলাদেশি।  কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়য়ের পিএইচডি গবেষক বাংলাদেশের মল্লিক সেজান মাহমুদ এই মেরু অভিযানের ৬১ দিন পোলারস্টার্ন জাহাজে অবস্থান করবেন।

মল্লিক সেজান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক যিনি বর্তমানে উচ্চ শিক্ষার জন্য কানাডাতে অবস্থান করছেন।  তিনি তার গবেষণার জন্য কানাডা সরকারের সবচেয়ে সম্মানিত ভ্যেনিয়ার গবেষকের মর্যাদা অর্জন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেজান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT