চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর আমেরিকার ১১২ প্রেক্ষাগৃহে চলবে ‘পাপ পুণ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৯, মে ২০২২
বিনোদন
A A

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’র মাধ্যমে এই প্রথম কোনো বাংলাদেশের ছবি উত্তর আমেরিকার ১১২ টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে!

সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানিতে এক ইতিহাস! মুক্তির আগে উত্তর আমেরিকার ১১২ টি হলে তালিকা জানিয়েছে উত্তর আমেরিকায় ‘পাপ পুণ্য’ মুক্তি দেয়া আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ার ক্রো।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে ২৫ টি স্টেট এর ১০৪ টি মাল্টিপ্লেক্সে মুক্তিপাচ্ছে ‘পাপ পুণ্য’।

স্টেটগুলো হল নিউ ইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাডা, ইউটাহ, ওহাইও, ইলিনয়, ইন্ডিয়ানা, ক্যানসাস, কলোরাডো, ওকলাহোমা, টেনেসি, লুইজিয়ানা, অরিগন এবং ওয়াশিংটন।

কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর চেইনে ৫টি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা, ব্রিটিশকলাম্বিয়া, নোভাস্কোশিয়া এর ৮টি শহরের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’।

স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব মনে করেন, বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটি যে একটি যুগান্তকারী ঘটনা।

Reneta

তিনি বলেন, আন্তর্জাতিক বক্স অফিসে ভারতীয় সিনেমার এই যে দাপট, তার শুরুটা হয়েছিল কিন্তু অধিকসংখ্যক থিয়েটারে অধিক মানুষের কাছে তাদের সিনেমা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে।

সজীব বলেন, ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে এক যোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেট এর ১০০ এর বেশি শহরে। এতে করে সিনেমাটি ২০মে থেকে আমেরিকা ও কানাডার মোটামুটি ১মিলিয়ন এর বেশি (বাংলাদেশের সিনেমার) দর্শকের দেখার সুযোগ হচ্ছে।

অলিউল্লাহ সজীব তার বক্তব্যএ বলেন, এটিই বাংলাদেশের সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের (অলমোস্ট) টোটাল মার্কেট সাইজ। এ সংখ্যার কতজন আমাদের সিনেমা দেখতে ‘পাপ পুণ্য’ থেকেই থিয়েটারে যাওয়া শুরু করবেন তার উপর নির্ভর করছে কত দ্রুত আমরা পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি সিনেমা ইন্ডাস্ট্রি হবার পথে এগিয়ে যাব।

‘এই ১ মিলিয়ন লোকের ১০ভাগের ১ ভাগ মানে মাত্র ১ লাখ দর্শক যদি নিয়মিত আমাদের সিনেমা দেখেন তাহলে শুধু কানাডা আর আমেরিকা থেকে আমাদের একেকটি সিনেমার গ্রসবক্স অফিস কালেকশন হবে ১ মিলিয়ন ডলারের উপর। সুপারহিট, ব্লকবাস্টার হিট হলেতো সংখ্যাটা ২মিলিয়ন ডলারে গিয়েও ঠেকতে পারে।’

‘মনপুরা’র বিশাল সাফল্যের পর গিয়াস উদ্দিন সেলিম ও চঞ্চল চৌধুরী জুটির ‘পাপ পুণ্য’ নিয়ে দর্শকদের বিশাল আগ্রহ রয়েছে বলে মনে করে প্রযোজনা সংস্থা। সেইসাথে এ সিনেমায় আছেন আফসানা মিমি, এই সময়ের ক্রেজ সিয়াম আহমেদ, নবাগত সুমিসহ একঝাঁক তারকা।

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানিয়েছেন, তাদের অফিসিয়াল পেজগুলোতে থাকছে উত্তর আমেরিকায় ‘পাপ পুণ্য’ সিনেমার ১১২ হলের তালিকা। ১৮ মে থেকে থিয়েটারগুলির ওয়েবসাইট পাওয়া যাবে শো-টাইম ও অগ্রিমটিকেট।

‘পাপ পুণ্য’ চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার এবং ইমপ্রেস টেলিফিল্ম এর ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন জানিয়েছেন, আগামী সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসপাপ-পুণ্যলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT