চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
পোশাকশ্রমিক

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর সড়কের একপাশে সীমিতভাবে যান চলাচল করছে।

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন: উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

‘উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে তারা। তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না।’

দুপুরে এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান চ্যানেল আই অনলাইনকে বলেন: বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা পুরো উত্তরা বিভাগের মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে। বর্তমানে বিক্ষোভকারীরা উত্তরার আব্দুল্লাহপুর সড়কের একপাশে বিক্ষোভ করছে, অন্যপাশটিতে সীমিতভাবে যান চলাচল করছে।

Reneta

ডিএমপি ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন: শ্রমিকদের রাস্তায় অবস্থানের ফলে বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। রাস্তার একপাশে সীমিত আকারে যান চলাচল করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

রোববার সকাল থেকে সড়কে দীর্ঘ জটলার ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী লোকজন। যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ায় অনেককেই হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গার্মেন্টসপোশাককর্মীপোশাকশ্রমিকবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT