চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাখন্ডে তুষারধস-জলোচ্ছ্বাসে ১৪ জনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরাখন্ডে হিমবাহ গলে তুষারধসের পর বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসে এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ২০০ এর বেশি মানুষ। ১৬ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার কাজে দেরি হচ্ছে। 

রোববার সকালে হঠাৎই হিমালয় থেকে আসা নন্দাদেবী হিমবাহ ধসে তা একটি বাঁধের ওপর গিয়ে পড়ে। হিমবাহ ভেঙে তুষারধস হয়ে যায় উত্তরাখন্ডের চমোলি এলাকায়। ধোলিগঙ্গায় পানির স্তর বাড়তে শুরু করে। পানির চাপে একপর্যায়ে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ভেঙে পড়ে। বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম।

সেখানে উদ্ধার কাজ চললেও এখনও নিখোঁজ অনেকেই। তবে একটি সুড়ঙ্গ থেকে ১২ জন শ্রমিক উদ্ধারের খবর আশা জাগিয়েছে। আরও একটি টানেলে শ্রমিক আটকে থাকার কথাও জানা গেছে।

এ ঘটনায় উদ্ধার কাজে অংশ নিচ্ছে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। উত্তরাখন্ডের ৪ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পানির ঢল নেমে আসায় উত্তরপ্রদেশে গঙ্গার দু’পারেও উচ্চ সতর্কতা জারি করা হয়। আটকে পড়েন বহু পর্যটক।

এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উত্তরাখন্ড ও কেন্দ্রীয় সরকার।

এর আগে, ২০১৩ সালেও উত্তরাখন্ডে অতিবৃষ্টি ও ভূমিধসে প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT