চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তম আমার ‘মালাউন’ বন্ধু ছিল

৩:৪৫ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
সমাজকথন
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে হামলার পর এক হিন্দু বন্ধুর কথা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লেখক ও সাংবাদিক সুমন্ত আসলাম।

তিনি লিখেছেন, উত্তম আমার ‘মালাউন’ বন্ধু ছিল। ওর বড় ভাই গৌতম যখন মুসলমান হয়ে উত্তম ফারুক হলেন; বাবা-মা, দুই বোন নিয়ে ওরা একদিন চুপচাপ ভারতে চলে গেল। ব্যাপারটা দেড়দিন পর বুঝতে পেরেছিল আশপাশের সবাই। আমি কেঁদে ফেলেছিলাম কথাটা শুনেই। ওকে আমি পাঁচটা টাকা দিয়েছিলাম, ওর একটা পুরনো নাটাই ছিল, ওটা আমাকে দেবে বলে। সঙ্গে একটা নতুন পত্নিন, যাকে বলে ঘুড়ি। আমি কি সেটার শোকে কেঁদেছিলাম, না বন্ধু হারানোর শোকে?

তিনি লিখেছেন, সাড়ে চার বছর পর উত্তমের খোঁজ পাই আমি, ওর বড় ভাই গৌতম থেকে রূপান্তরিত হওয়া ওমর ফারুক থেকে। চিঠি লিখি আমি উত্তমকে। উত্তম উত্তর দেয়—সংক্ষিপ্ত উত্তর। কিছু জিজ্ঞাসায় আরো একটা চিঠি লিখি আমি ওকে। এটার উত্তর আসে অনেক দেরিতে। ওর চিঠিতে আমি লজ্জা দেখি, ওর অক্ষরে আমি অবনত ছায়া দেখি, ওর কলমের কালিতে আমি বেদনা দেখি—আসলাম, আমি এখন সাইকেলে করে মুরগি বিক্রি করি। ডেইলি চার-পাঁচটা-ছয়টা। কখনো দশ-বারোটা। সংসার তবু চলে না রে! বাবা হার্টের ব্যথায় কাতর। সারাক্ষণ বিছানায়। তুই তো আমাকে অনেক প্রশ্ন করেছিস চিঠিতে। আমি তোকে মাত্র একটা প্রশ্ন করব।

তিনি বলেন, মামুন ফার্স্ট বয়, তুই সেকেণ্ড বয় ছিলি, নজরুল থার্ড আর আমি ছিলাম ফোর্থ। এরমই মধ্যে ফাইভে কেবল তুই একাই বৃত্তি পেলি। সেই নিয়ে আমার কী আনন্দ। আমার প্রিয় একটা লাটাই আর নতুন একটা পত্নিন আমি তোকে দু’দিনের জন্য খেলতে দিয়েছিলাম। এবার বল তো দোস্ত—আমার কি মুরগি বেচার কথা ছিল? জীবনের তাগিদে তুই কি বাংলাদেশে কখনো মুরগি বেচবি সাইকেলে করে? কোনো কোনো দিন উপোস থাকতে হয় আমাদের। জানিস, পেটে খাবার না থাকলে অদ্ভুত একটা শব্দ হয়। আগে এ শব্দটা কখনো শুনিনি আমি!s_aslam

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT