চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্ছ্বাসের সঙ্গে নতুন করে পুরনো অঙ্গীকার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
চ্যানেল আই লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। ইলেকট্রনিক গণমাধ্যমের তালিকায় চ্যানেল আইয়ের আগে-পরে অনেক অনেক প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়েছে। কেউ কেউ আবার  হারিয়ে গেছে। চ্যানেল আই দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে নিজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। যার দৃশ্যমান উদাহরণ তেজগাঁয়ে চ্যানেল আই ভবন। এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে সিদ্ধেশ্বরীর একটি ফ্ল্যাট বাড়ীতে। কেবল অবকাঠামো না, দিনে দিনে যুক্ত হয়েছে নতুন নতুন অনুষ্ঠান, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন প্রযুক্তি। এসব প্রচেষ্টাই দিনে দিনে চ্যানেল আইকে অনন্য করে তুলেছে। চ্যানেল আইয়ের নিজস্বতা আছে। এই টেলিভিশনের অনুষ্ঠান দেখে দর্শক বুঝতে পারেন এটি চ্যানেল আইয়ের অনুষ্ঠান। এই বৈশিষ্ট্য চ্যানেল আই একদিনে তৈরী করেনি। এটি করতে সময় লেগেছে। ‘হৃদয়ে বাংলাদেশ’ শ্লোগানের মতো চ্যানেল আই সব জায়গায় বাংলাদেশকেই ব্রান্ডিং করে। নাটক, সংবাদ, সঙ্গীত, অনুষ্ঠান এমনকি অনুষ্ঠানের সেটেও থাকে বাংলাদেশের প্রতিচ্ছবি। চ্যানেল আই এর সংবাদের আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে সবার আগে ভুল ব্রেকিং না দিয়ে সঠিক সংবাদটা দিতে চায় চ্যানেল আই। বস্তুনিষ্ঠ সংবাদ দিতে চায়। সংবাদ প্রচারে দায়িত্বশীল থাকতে চায়। দেশের প্রতি দায়িত্বশীল, নাগরিকদের প্রতি দায়িত্বশীল চ্যানেল আই। বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে মানুষকে সচেতন করতে চায় চ্যানেল আই। আবার বিস্তারিত সংবাদ প্রচারে চ্যানেল আই কখনোই কারো দ্বারা প্রভাবিত হয় না। চ্যানেল আই মানুষকে সম্মান দিতে পছন্দ করে। সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন যারা তাদেরকে অভিভাবক হিসেবে সম্মানিত করা সামাজিক দায়িত্ব মনে করে চ্যানেল আই। বিশিষ্টজনরাও চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করেন। ‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। দিনশেষে মানুষকে সবার উপরে রেখে দেশের জন্য আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার অঙ্গীকার করে চ্যানেল আই। শুরু থেকেই এ অঙ্গীকার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটাই একটি প্রকৃত গণমাধ্যমের চরিত্র হওয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দিন শেষে মানুষ চ্যানেল আই সংবাদের কাছেই ফিরে আসে’

পরবর্তী

জিয়ার চেয়ে এগিয়ে থাকল মোশাররফের শতকই

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ হোসেন মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়ার চেয়ে এগিয়ে থাকল মোশাররফের শতকই

ফারিয়া উনিশ বছর বয়সে বয়সের ছবি, সুন্দর হাসি ও চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশ বছর বয়সে অনেক বোকা ছিলাম: ফারিয়া

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT