চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ আদালতকে ঘিরে বর্তমান পরিস্থিতি কি সংকটজনক?

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৫০ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
আদালত
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যাওয়ার প্রেক্ষাপটে বিচার বিভাগ কিংবা সর্বোচ্চ আদালতে কোন রকমের সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

শুক্রবার চ্যানেল আই অনলাইনকে সাবেক এই আইনমন্ত্রী বলেন: প্রধান বিচারপতি অসুস্থ তাই ছুটিতে গেছেন। চিকিৎসা নিচ্ছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কার্যভার নিয়ে সর্বোচ্চ আদালতে বিচারিক কার্জক্রম পরিচালনা করছেন। সবই স্বাভাবিক নিয়মে চলছে। সুতরাং এ বিষয়ে কোন রকমের সংকট তৈরি হয়নি। 

তিনি আরও বলেন, অনেকেই প্রধান বিচারপতির ছুটির বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছেন। এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে থাকায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারকার্যে কোন প্রভাব পড়েনি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান বিচারপতির ছুটির বিষয়টি নিয়ে রাজনীতি করার কিছু নেই। আর এতে যারা  উদ্বেগ প্রকাশ করছেন, তারা নিজেরাই উদ্বেগ তৈরি করে নিচ্ছেন।

Reneta

তবে প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়ায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মর্মাহত বলে জানিয়ে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর চাপ তৈরি করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।

গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল মতিন খসরুপ্রধান বিচারপতিসুরেন্দ্র কুমার সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT