চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চাভিলাষী হলেও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

২০৪০ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হওয়ার লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তার ধারা অব্যাহত থাকলে অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালে ক্ষমতায় এসে আমরা টার্গেট করেছি মধ্যম আয়ের দেশ হতে। ২০১৫ সালের মধ্যেই আমরা তা অর্জন করেছি। এখন টার্গেট ২০৪০ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হওয়া। এ লক্ষ্যমাত্রা উচ্চাভিলাসী। তবে দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তার ধারা অব্যাহত থাকলে অর্জন সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমাদের সরকার ১০ বছর ধরে ক্ষমতায় আছে। এই ১০ বছরে দেশের বাজেটের আকার বাড়লেও স্থানীয় সম্পদের জোগান সে হারে বাড়েনি। এখনও ১৪ শতাংশের মধ্যে রয়ে গেছে। আমরা চেষ্টা করছি এটা ২৩ থেকে ২৪ শতাংশে উন্নীত করতে।

নির্বাচন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করতে হবে, যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছে তার ধারা অব্যাহত রাখা। এটা নিশ্চিত করবেন ভোটাররা।“

‘‘আমি আশা করছি ভোটাররা তাদের নিজের পায়ে কুড়াল মারবেন না। তারা আমাদেরকেই নির্বাচনে বেছে নেবেন। কারণ গত ১০ বছরে আমরা যত প্রতিজ্ঞা করেছি তার থেকে অর্জন আরো অনেক বেশি।’’

Reneta

তিনি বলেন, আমি ভবিষ্যৎ উজ্জ্বল দেশ দেখছি। কারণ দেশে দারিদ্র্য থাকবে না। যারা পিছিয়ে রয়েছে তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। যদিও ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে তবুও উৎপাদন ৪ গুণ বেড়েছে বলে জানান মন্ত্রী।

করদাতাদের বিষয়ে মন্ত্রী বলেন, আজ আমরা ২০২ জন করদাতাকে সম্মাননা দিতে একত্রিত হয়েছি। যারা রাষ্ট্রকে চালানোর জন্য প্রয়োজনীয় তেল (অর্থ) সরবরাহ করছেন।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, একই ব্যক্তির উপর যেন বার বার করের বোঝা চাপানো না হয় সেদিকে খেয়াল রাখা দরকার।

দেশকে এগিয়ে নেয়ার প্রক্রিয়ায় ব্যবসায়ীদের অনেক অবদান রয়েছে জানিয়ে তিনি বলেন, এনবিআর যেন ঝামেলা ও হয়রানিমুক্ত থাকে। সেখানেও যেন জবাবদিহিতার বিষয়গুলো থাকে সেটি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ২০২ জন করদাতার হাতে ট্যাক্সকার্ড ও সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যাক্স কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT