চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট উচ্চাভিলাষী হলেও তা অর্জনের সক্ষমতা আছে বাংলাদেশের: বিশ্বব্যাংক

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৫:০৩ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
অর্থনীতি
A A
বিশ্বব্যাংক

বাজেট নিয়ে বিশ্বব্যাংকের মূর‌্যায়ন

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, তবে সেই উচ্চাভিলাষ অর্জনের সক্ষমতা আছে বাংলাদেশের; এভাবেই বাজেটকে মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান অবশ্য সেজন্য নতুন ভ্যাট আইন বাস্তবায়ন এবং বেশ কয়েকটি বিষয়ে সংস্কারের পূর্বশর্ত দিয়েছেন।

তবে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ বলেছেন,বাজেটে অনেক লক্ষ্যই বাস্তবতার নিরিখে নয়, আশার ওপর ভর করে ঠিক হয়েছে।

১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের প্রায় ৩ সপ্তাহ পর বাজেট নিয়ে বিশ্বব্যাংক তাদের ঢাকা অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে।বাজেটে আয়-ব্যয়ের হিসেব নিয়ে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের বিশ্লেষণ ব্যয়ে কোনো চমক নেই,গতানুগতিক,আর আয়ের লক্ষ্য বেশ চ্যালেঞ্জিং। ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে স্বাস্থ্যকর বললেও বিশ্বব্যাংক মনে করছে, প্রবৃদ্ধির বিমান অটো পাইলটিংয়ে চলবেনা।

বড় বাজেট, বড় আয়ের লক্ষ্য, কিন্তু ভ্যাট আইন কার্যকর করা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য বিশ্বব্যাংকের।

অবকাঠামো নির্মাণে বাংলাদেশের ব্যয় নিয়ে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। এতে দেখা যায় ভারত, চীন এবং ইউরোপের তুলনায় প্রতি কি.মি. নির্মাণে বাংলাদেশের ব্যয় অনেক বেশি। পরে অবশ্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেছেন, এটা বিশ্বব্যাংকের স্টাডি নয়। একেক দেশে ব্যয় একেক রকম হবে, এটাই স্বাভাবিক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT