চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চশিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধিতে ঢাবি উপাচার্যের আহ্বান

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:১১ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
শিক্ষা
A A

প্রাথমিক শিক্ষা মানসম্মত না হলে উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, উচ্চশিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক, কারিগরিসহ শিক্ষার সকল স্তরে বাজেট বাড়ানো প্রয়োজন।

বুধবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত “উচ্চশিক্ষা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং নতুন ভ্যাট নীতি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ” শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারী উদ্যোক্তা উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ আরও বৃদ্ধির আহ্বান জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, দেশের ৫০ভাগ মানুষ নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

মূল প্রবন্ধে বাজেটে উচ্চশিক্ষা খাতকে পৃথক গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে বলা হয়, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য একটি ক্রেডিট গ্যারান্টি স্কীম চালু করতে হবে এবং নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিতে হবে। অসহায় ও রোগাক্রান্ত প্রবীণদের কল্যাণে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার স্থাপন এবং সক্ষম প্রবীণদের জন্য সার্ভিস পুল গঠন করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বজলুল হক খন্দকার এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনবিআর-এর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চশিক্ষাবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT