শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ৬ থেকে ৭ বছরের মধ্যে উচ্চ শিক্ষায় নারী-পুরুষ সমতা আসবে।
সকালে রাজধানীর এলজিইডি ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড এ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট এর অর্ন্তভূক্ত উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে ফলাফল ভিত্তিক চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বছরের প্রথম দিনে বাংলাদেশ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারলেও উন্নত অনেক দেশই তা কল্পনাও করতে পারে না।
অনুষ্ঠানে শিক্ষা অফিসাররা আরো ভালো করে কাজ করার অঙ্গীকার করেন। শিক্ষা অফিসারদের মধ্যে মোটর সাইকেল, ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং ফ্যাক্স মেশিন বিতরণ করা হয়।







