চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় মানবপাচাররোধে তৎপর পুলিশ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:২৫ পূর্বাহ্ন ১৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা দিয়ে সাগরপথে মানবপাচার প্রতিরোধে পুলিশ নানামুখী তৎপরতা শুরু করেছে। পাচারকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর চিহ্নিত ৩ শতাধিক মানবপাচারকারী গ্রাম ছেড়ে পালিয়েছে।

পুলিশ বলছে, মানবপাচারকারীরা আপাতত পালিয়ে বেড়ালেও আইনের হাত থেকে ছাড়া পাবে না।

২০১২ সালের পর থেকে সাগরপথে মানবপাচারকারীরা  বেপরোয়া হয়ে উঠেছে। উপকুলের ঘরে ঘরে পাচারকারী সৃষ্টি হওয়ার কারণে পর্যটনকেন্দ্র ইনানীতে বেড়াতে আসা বেশ কিছু পর্যটক দালালদের হাতে অপহৃত হয়ে সাগরপথে পাচার হয়েছে বলে এলাকার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

পাচারকারীদের হাত থেকে রেহাই পায়নি বোবা, পাগল থেকে শুরু করে প্রতিবন্ধী পর্যন্ত।

উখিয়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, মানবপাচারকারী আটক করতে প্রতি রাতেই বিভিন্ন এলাকায় তল্লাশী চলছে। এরই ধারাবাহিকতায় এলাকায় মানবপাচাররোধে এবং মানবপাচারকারীদের ধরিয়ে দিতে গ্রামগঞ্জে সভা সমাবেশ করে সাধারণ জনগণকে উদ্ধ করা হচ্ছে। যাতে গ্রামের মানুষ পাচারে বাধা দিয়ে পাচারকারীদের সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছে দিতে পারে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, উপকূলীয় এলাকা দিয়ে আর যাতে মানবপাচারের মতো ঘটনা না ঘটতে পারে সেজন্য উপকূলীয় এলাকায় কমিউনিটি পুলিশকে কাজে লাগানো হয়েছে।

Reneta

উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবু জানান, উপকূলীয় এলাকায় কমিউনিটি পুলিশের সদস্যদের তৎপর রাখা হয়েছে। তারা যে কোনো সময় পাচারকারীদের তথ্য থানা পুলিশের কাছে পৌঁছে দিতে কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT