চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উকিল হওয়ার স্বপ্নে ২৫-এ ক্রিকেটকে বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বয়স মাত্র ২৫! এই বয়সে জাতীয় দলে ডাক পাওয়া সকল ক্রিকেটারের লক্ষ্য থাকে একাদশে থাকা বা নিজের অবস্থান শক্ত করার। কিন্তু জাফর আনসারি হাঁটলেন না চিরায়ত সেই পথে। অন্য পেশায় ক্যারিয়ার গড়তে চান বলে মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংলিশদের হয়ে ৩ টেস্ট এবং ১ ওয়ানডে খেলা অলরাউন্ডার। সেই পেশাটা আইনজ্ঞ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন এই তরুণ।

গত বছর বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে ইংলিশ টেস্ট ক্যাপ পড়েছিলেন আনসারি। যদিও সাদা পোশাকে শুরুটা ভালো হয়নি। দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভার হাত ঘুরিয়ে পেয়েছিলেন মাত্র ২ উইকেট। ব্যাট হাতে করেছিলেন ১৩ রান। পরে ভারতের বিপক্ষেও খুব উল্লেখযোগ্য কিছু করতে না পারায় বাদ পড়েছিলেন দুই টেস্ট খেলে। ওই সিরিজে পরে আর জায়গাই হয়নি একাদশে।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর হয়তো নিজের ভবিষ্যত নিয়ে নতুন করে ভেবেছেন আনসারি। বিদায়ের ঘোষণাকালে জানালেন কতটা কঠিন ছিল অবসরের সিদ্ধান্ত, ‘দীর্ঘ সাত বছর ধরে পেশাদার ক্রিকেট খেলেছি। দুই দশক ধরে খেলাটা আমার জীবনের অংশ। আমাকে সিদ্ধান্তটা নিতেই হল, যে আর ক্রিকেট নয়।’

অল্প বয়সে হলেও ক্রিকেটকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন আনসারি, ‘আসলে, সবসময়ই আমার মনে হয়েছে যখনই বিদায় বলে দেয়া দরকার তখনই বিদায় জানাব। এখন সেই সময়টাই হাজির। ক্রিকেট আমার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু খেলাটার বাইরে আমার অন্য স্বপ্নও আছে। আইনেই ক্যারিয়ার গড়ার সম্ভাবনাটা বেশি।’

অথচ পেশাদার ক্রিকেটটা শুরুই হয়েছিল স্বপ্নের মত। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে এসেক্সের বিরুদ্ধে প্রথম উইকেটটাই ছিল সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের। একজন প্রতিভাবান অলরাউন্ডার হওয়ার সমস্ত রসদই তার মাঝে খুঁজে পেয়েছিল কাউন্টি ক্লাব সারে।

ছেলেবেলার ক্লাব সারে এবং ক্লাবটির কর্মকর্তা, খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন আনসারি। সারের পরিচালক অ্যালেক্স স্টুয়ার্ট আনসারির এই অকাল অবসরকে দেখছেন ক্লাবটির এবং ইংল্যান্ড জাতীয় দলের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT