রাজনীতি

উকিল নোটিস আইনীভাবে মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

উকিল নোটিস আইনীভাবে মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: খালেদা জিয়ার উকিল নোটিস আইনী বিষয়, তা আইনীভাবেই মোকাবেলা করা হবে। তিনি বলেন: এটা তাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে মিথ্যাচারের জন্য বিএনপিকে শুধু শেখ হাসিনা নয়, পুরো জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বান্দরবানে ১৪০তম রাজপুণ্যাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

শান্তি চুক্তির পর পাহাড়ে সর্বত্রই উন্নয়ন এখন দৃশ্যমান বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খালেদা জিয়া প্রধানমন্ত্রী রাজপুণ্যাহ মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…