৫৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিপিএলের প্লে-অফে তোলা উইল জ্যাকস পেটের পীড়ায় খেলতে পারছেন না এলিমিনেটর ম্যাচ। খুলনা টাইগার্সের বিপক্ষে তার জায়গায় একাদশে ফিরেছেন কেনার লুইস।
দলীয় সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ায় কিছুটা অসুস্থ জ্যাকস। তাই বিপিএলে টিকে থাকার ম্যাচে খেলা হচ্ছে তা তার।
টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে মুশফিকুর রহিমের খুলনা। আগে ব্যাট করছে আফিফ হোসেনের চট্টগ্রাম।
লিগপর্বের শেষ দিনের লড়াই হয়েছে দুর্দান্ত। শনিবার চট্টগ্রাম ও খুলনা দুইশর কাছাকাছি রান তাড়া করে জিতে নিশ্চিত করে প্লে-অফ।
ছয় দলের আসরে সাকিব আল হাসানের বরিশাল দশ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে। ১৩ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয় ইমরুল কায়েসের কুমিল্লা।








