চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসন ২৩৮, নিকোলস ১৫৭, মিচেল ১০২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কেন উইলিয়ামসনের ২৩৮, হেনরি নিকোলসের ১৫৭ ও ড্যারেল মিচেলের অপরাজিত ১০২ রানে পাকিস্তানকে রানের বোঝায় চেপে ধরেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে সফরকারীদের করতে হবে ৩৬৩ রান, তাতে ১ রানের লিড পাবে মোহাম্মদ রিজওয়ানের দল!

ক্রাইস্টচার্চে মঙ্গলবার প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫৯ রান তুলে ইনিংস ছাড়ে নিউজিল্যান্ড। লিড পায় ৩৬২ রানের। প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে।

রানের খাতা খোলার আগেই জেমিসনের বলে সাউদিকে ক্যাচ দিয়ে ফিরেছেন শান মাসুদ। আবিদ আলি ৭ ও মোহাম্মদ আব্বাস ১ রানে চতুর্থদিনের শুরু করবেন।

ক্যারিয়ারের ৮৩তম টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরি তোলা উইলিয়ামসন এক টেস্ট আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ২৫১ রানের ইনিংস। গত টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১২৯ রানের ম্যাচজয়ী ইনিংস আছে আইসিসি টেবিলের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের।

৩০ বছর বয়সী কিউই অধিনায়ক এদিন ফিরেছেন ২৩৮ করে। ২৮ চারে ৩৬৪ বলের ইনিংস। খেলেছেন ৫৭৩ মিনিট ধরে। পথে ৩৬৯ রানের দেশীয় রেকর্ড চতুর্থ উইকেট জুটি গড়েছেন হেনরি নিকোলসের সাথে। নিকোলস ফিরেছেন ১৮ চার ও এক ছয়ে ২৯১ বলে ১৫৭ করে।

উইলিয়ামসন পরে ১৩৩ রানের জুটি গড়েছেন আরেক সেঞ্চুরিয়ান ড্যারেল মিচেলের সাথে। মিচেল অবশ্য ওয়ানডে ঢংয়ে সেঞ্চুরি তুলেছেন। ১১২ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস। ৮ চার ও ২ ছক্কায় সাজানো। কাইল জেমিসন শেষদিকে ২টি করে চার-ছক্কায় থাকেন ২২ বলে ৩০ রানে অপরাজিত।

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসননিকোলসমিচেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT