চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের খেলা হচ্ছে না, নেতৃত্বে সাউদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। কোমরের পুরনো চোটে মাঠের বাইরে সময়ের অন্যতম সেরা তারকা। তার জায়গায় নিউজিল্যান্ডকে নেতৃত্বের দায়িত্ব বর্তেছে টিম সাউদির উপর।

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে একটি টেস্টে খেলতে পারেননি উইলিয়ামসন। তখনও মাথাচাড়া দিয়েছিল একই চোট। টি-টুয়েন্টির পরপরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ যেটি, সেজন্য দলের সেরা ব্যাটসম্যানকে নিয়ে ঝুঁকিতে যায়নি কিউইরা।

পেসার সাউদির অবশ্য টি-টুয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতা আছে। রেকর্ডও ভালোই। তার অধীনে ছোট ফরম্যাটে ৬ ম্যাচ খেলে ৫টিইতেই জিতে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড।

ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ টি-টুয়েন্টির সিরিজের প্রথম ম্যাচ আসছে শুক্রবার, গড়াবে ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ড দল: টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট (চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য), কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), মার্টিন গাপটিল, স্কট কুগ্গেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টেনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেলর, ব্লেয়ার টিকনার।

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসননিউজিল্যান্ড-ইংল্যান্ডলিড স্পোর্টসসাউদি
শেয়ারTweetPin

সর্বশেষ

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT