উইম্বলডনে অঘটনের শিকার হয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ১০২ নম্বর বাছাই ডাস্টিন ব্রাউনের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা।
জ্যামাইকান-জার্মান ব্রাউনের কাছে ৭-৫, ৩-৬, ৬-৪ ও ৬-৪ সেটে হারের নাদাল। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পরপর দুটি ম্যাচ জিতলেন ব্রাউন।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নাদালের। সর্বশেষ চারটি টুর্নামেন্টে যথাক্রমে- প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি।







