চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উইন্ড অব চেঞ্জ’ এর জন্য ভারতে পুরস্কৃত তাপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

সংগীতশিল্পী, মিউজিশিয়ান, গানবাংলা চ্যানেলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। ‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে তিনি সাড়া ফেলেছেন বিশ্বজুড়ে। আর এবার তিনি হাতেনাতে পেলেন সেই স্বীকৃতি।

বাংলাদেশের সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার জন্য নিরলস চেষ্টা ও পরিশ্রম করে যাচ্ছেন তাপস। তারই ধারাবাহিকতায় তিনি দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল গানবাংলা টিভিতে ‘উইন্ড অফ চেঞ্জ’ এর মতো আন্তর্জাতিক প্রজেক্ট শুরু করেন।

আর এই প্রজেক্টের জন্যই গত ১৯ নভেম্বর সোমবার রাতে মুম্বাইয়ে মেয়র হলে গ্লোবাল মিউজিক কোলাবরেশন প্রজেক্টের সেরা সংগীত পরিচালক হিসেবে ভারতের ‘আজ তাক অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০১৮’ অর্জন করেন। সেখানে পাঞ্জাবী সুফি গায়ক জাসপিন্দার নারুলার হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা গ্রহণ করে কৌশিক হোসেন তাপস বলেন যে, গ্লোবাল মিউজিক কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জ’-এর জন্য আমাকে সম্মানিত করায় ‘আজ তাক অ্যাচিভার অ্যাওয়ার্ডস’-এর বিচারকমন্ডলী ও আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্খী ও সংগীতাঙ্গনের সকল মানুষদের প্রতি। এ সম্মাননাটিকে আমি আমার মাতৃভূমি বাংলাদেশ ও এর প্রতিটি নাগরিক যারা ১৯৫২ ও ১৯৭১ এর আদর্শে বিশ্বাস করে তাদের প্রতি উৎসর্গ করলাম।

চলতি বছর ভারত থেকে ‘দাদা সাহেব ফালকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮’ ও ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ও পেয়েছিলেন তাপস। আর এবার তৃতীয়বারের মতো ভারত থেকে ‘আজ তাক অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০১৮’ সম্মাননা পেলেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: উইন্ড অব চেঞ্জকৌশিক হোসেন তাপসগান বাংলাতাপসমুম্বাই
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT