চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ দলে আরও পাঁচজনের করোনা, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরে এসে শুরুতে করোনা পজিটিভ হন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। সিরিজের শেষ টি-টুয়েন্টির আগে বেড়েছে দুঃসংবাদ। করোনা শনাক্ত হয়েছে দলের আরও পাঁচ সদস্যের। সফরের তৃতীয় টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ মাঠে গড়ানো নিয়েই এখন অনিশ্চয়তা।

তিন ক্রিকেটার ও দুই স্টাফসহ পাঁচজনের দেহে ভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করেছেন ফিজিও অক্ষয় মানসিং। আক্রান্ত শনাক্ত ক্রিকেটারা- বাঁহাতি স্পিনার আকিল হোসেন, ওপেনার শাই হোপ এবং ব্যাটার জাস্টিন গ্রিভস। স্টাফদের নাম জানানো হয়নি।

সিরিজের শুরুতেই করোনা আক্রান্ত হওয়া তিন ক্রিকেটার শেলডন কটরেল, রোস্টন চেজ ও কাইল মেয়ার্স এখনও আইসোলেশনে আছেন। বাকি ম্যাচগুলোতেও তাদের পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই পাঁচ ক্রিকেটারকে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। তারা মূল দল থেকে আলাদা এবং মেডিকেল টিমের বিশেষ নজরদারিতে আছেন।

মূল দলের মোট ছয় ক্রিকেটার ছিটকে যাওয়ায় সফরকারীদের জন্য সিরিজ চালিয়ে যাওয়াই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আশার কথাও শুনিয়েছে বোর্ডটি। সিরিজ কোনোভাবে চালিয়ে যাওয়া যায় কিনা সে ব্যাপারে পিসিবির সাথে বৈঠকে বসবে। বৃহস্পতিবারের মধ্যেই হওয়ার কথা সিদ্ধান্ত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিরিজের শেষ টি-টুয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ক্যারিবীয়দের। প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজও সূচিতে আছে দুদলের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকিলকটরেলকরোনাকরোনাভাইরাসপিসিবিলিড স্পোর্টসহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT