চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট নিয়ে ‘অন্ধকারে’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

মাশরাফি নির্ধারিত সময়ের কিছু পরে সংবাদ সম্মেলনে ঢোকেন। এজন্য উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। উইকেট পরখ করতে করতেই তার দেরি হয়ে যায়। তবু শেষ পর্যন্ত বুঝতে পারেননি শুক্রবারের উইকেট কেমন হবে।

এখন পর্যন্ত সব ম্যাচের উইকেট ব্যাটিং সহায়ক হয়েছে। বাংলাদেশ তাই বেশি বেশি ব্যাটসম্যান নিয়ে খেলেছে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আবার পেস সহায়ক হতে পারে। বুধবার বিকেল পর্যন্ত উইকেটে ঘাস দেখা গেছে। মাশরাফি সংবাদ সম্মেলনে বললেন, ম্যাচের দিন সকালে এই ঘাস থাকবে কি না, সেটা বুঝতে পারছেন না।

‘উইকেটে ঘাস দেখেছি। ঘাস থাকবে কি না বোঝার উপায় নেই। খেলার দিন সকালে অনেক সময় ঘাস কেটে ফেলা হয়। উইকেটের উপর নির্ভর করে আমরা একাদশ সাজাবো।’

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার।  বাংলাদেশ জিতলেও সেমিতে যেতে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। অজিরা হারলেই সেমিতে যাওয়া হবে।

অত সব সমীকরণ দূরে রেখে মাশরাফি বলছেন শেষ ভালো দিয়েই শেষ করতে চান, ‘এই কন্ডিশনে এসে বাংলাদেশ সব ম্যাচ জিতবে, সেটা ভাবা ভুল হবে। সামনের ম্যাচটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তাহলে ট্যুরটা ভালো যাবে।’

ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে বলেও মনে করেন অধিনায়ক, ‘ব্যাটিংয়ে যদি আমরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারি, তাহলে ভালো করতে পারবো।’

Reneta

এখন পর্যন্ত জয় না পেলেও ছেলেরা ভেঙে পড়েনি বলে জানালেন মাশরাফি, ‘দল এই মুহূর্তে এক্সাইটেড। আমরা জানতাম যে গ্রুপে পড়েছি, তাতে তিনটি ম্যাচেই হারতে পারি। কন্ডিশনসহ সবকিছু আমাদের বিপক্ষে।’

বাংলাদেশ খুব একটা ৩০০ রান করতে পারে না। দুএকটি ম্যাচে সেটা হয়ে গেলেই ‘অনেক-কিছু’ মনে হয়। মাশরাফি বলছেন নিয়মিত এই অভ্যাস করতে হবে।

‘নিয়মিত ৩০০ করার অভ্যাস করতে হবে। আমরা সাধারণত ৩০০ করি না। এটা করলেই অনেক কিছু মনে হয়। নিয়মিত এখন ৩০০ করার মানসিকতা দেখাতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT