চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: প্রথম সেশনে বল হাতে নেননি সাকিব আল হাসান। দ্বিতীয় সেশনের ৩৬তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আসেন আক্রমণে। রান দেয়ায় কিপটে থাকলেও উইকেটের দেখা মেলেনি। বাংলাদেশও সেশনটিতে পায়নি সাফল্য।

২ উইকেট হারানোর পর শক্ত প্রতিরোধ গড়েছে শ্রীলঙ্কা। মেঘ সরে গিয়ে রোদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঝলমলে আবহাওয়ায় সফরকারীদের ইনিংস আলোকিত করার চ্যালেঞ্জে সফল কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।

তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেছেন ৯২ রান। দুজনই নামের পাশে ৫৪ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে গেছেন। শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। প্রথম সেশনে তারা ২ উইকেটে ৭৩ রান তুলেছিল ২৪ ওভার খেলে।

শ্রীলঙ্কার দুই ওপেনারের উইকেট তুলে নেন নাঈম হাসান। ১৫ মাস পর সুযোগ পেয়ে সকালের সেশনে জ্বলে উঠেছিলেন এ অফস্পিনার।

দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩২ ওভার। বোলিং অনুশীলন ছাড়াই খেলতে নেমে পড়া সাকিবকে সমীহ করতে হচ্ছে দলটির। বাঁহাতি স্পিনার ১০ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। যার মেডেন পাঁচটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলমেন্ডিসম্যাথুসলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT