চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটশূন্য আক্ষেপের সকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চতুর্থ দিন বিকেলে ঝটপট ৩ উইকেট তুলে মেহেদী হাসান মিরাজ যে আশার সঞ্চার করেছিলেন, শেষদিনে সকালের সেশন উইকেটশূন্য রেখে ক্যারিবীয়রা তার দারুণ জবাব দিচ্ছে। সঙ্গে আক্ষেপ বাড়িয়েছে টাইগারদের ক্যাচের সুযোগ হাতছাড়া ও রিভিউ নিয়ে সাফল্য তুলতে না পারার ক্ষত!

৩৯৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ রোববার ১৯৭ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে। জিততে আরও ১৯৮ রান চাই সফরকারীদের, হাতে আছে ৭ উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ১১০ রানে পঞ্চম দিনের শুরু করা উইন্ডিজ কাইল মেয়ার্স ও এনক্রুমা বোনারের অবিচ্ছিন্ন ১৩৯ রানের চতুর্থ উইকেট জুটিতে এগোচ্ছে।

মেয়ার্স আছেন সেঞ্চুরির কাছে, ৯১ রানের প্রতিরোধ নামের পাশে। এনক্রুমা অপরাজিত ৪৩ রানে।

সকালের সেশনে সাফল্যের তিন সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। মেয়ার্স তখন ৪৭ রানে, তাইজুলের বলে এলবির আবেদনে সাড়া দেননি আম্পায়ার। টিভি রিপ্লে বলছে রিভিউ নিলেই মিলত সাফল্য।

দুই রান পর মেয়ার্স জীবন পান স্লিপে। মিরাজের বলে ক্যাচ নিতে ব্যর্থ শান্ত। বোনার ২৫ রানে থাকার সময় নাঈমের বল আঘাত হেনেছিল তার প্যাডে, রিভিউ নিলে এবারও সাফল্য পেত বাংলাদেশ।

Reneta

সেই সুযোগগুলো আক্ষেপ কতটা বাড়ায়, বাকি দিনে সেটাই এখন দেখার!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT