ক্রিকেট

‘উইকেটকিপিংয়ের ইতিহাসে এটি অন্যতম সেরা পারফরম্যান্স’

অ্যালেক্স ক্যারির অভিষেক সম্পর্কে বলেছেন মার্ক ওয়াহ

ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে উইকেটকিপার ব্যাটসম্যানের জন্য প্রস্তুত অবস্থানে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের অ্যাশেজ শুরুর ঠিক তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার টিম পেইন তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পান অ্যালেক্স ক্যারি। অভিষেক টেস্টেই ৮টি ডিসমিসাল করে ইতিমধ্যে ক্রিকেট বিশ্লেষকদের আলোচনার বিষয় বনে গেছেন তিনি। এবার তাকে প্রশংসায় ভাসালেন সাবেক অজি অলরাউন্ডার মার্ক ওয়াহ।

সাবেক এই কিংবদন্তি অভিষেকে ক্যারির এমন পারফরম্যান্সকে ইতিহাসের অন্যতম সেরা বলে অভিহিত করেছেন। তার মতে, ক্যারির এই পারফরম্যান্স পেইনের আবার দলে ফেরার পথকে আরো কঠিন বানিয়ে দিলো।

‘সম্পূর্ণ নির্ভুল কিপিং ছিল এটা। সাতটি ক্যাচ নিয়েছে সে এবং একটিও মিস করেনি। প্রতিটি বল খুবই নিখুঁতভাবে সে গ্লাভসবন্দী করেছে। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ অভিষেক। এটি টেস্ট ক্রিকেটে কিপার হিসেবে অন্যতম সেরা অভিষেক।’

‘নাথান লায়নের বোলিংয়ে ক্যারির কিপিং দৃষ্টান্ত হয়ে থাকবে। একেবারে ১০ এ ১০। মনে হচ্ছিল উইকেটের পেছন থেকে সে বলগুলোকে ফুটবলের আকৃতিতে দেখছে।’

ব্রিসবেন টেস্টে ৮টি ক্যাচ নিয়ে অ্যালেক্স ক্যারি কিপার হিসেবে অভিষেকে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ভেঙেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল যৌথভাবে বিভিন্ন দেশের ৬ জন ক্রিকেটারের। এছাড়াও অভিষেকে সর্বোচ্চ ডিসমিসালের ক্ষেত্রেও তিনি ছুঁয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্রায়ান ট্যাবরকে।

এছাড়াও ওয়াহ উইকেটরক্ষক হিসেবে পেইনের দুর্বলতা সম্পর্কে কথা বলছেন। তিনি বলেন, ‘উইকেটরক্ষক হওয়া সত্ত্বেও মাঠে ও অনেক চুপচাপ থাকে। ওর অবশ্যই এটি নিয়ে কাজ করা জরুরী।’

বিষয়:অ্যালেক্স ক্যারিঅ্যাশেজ সিরিজ-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…