আন্তর্জাতিক

উইকিলিকসে তথ্য ফাঁস করা সেই মার্কিন সেনার বদলে যাওয়া নারী রূপ

উইকিলিকসে তথ্য ফাঁস করা সেই মার্কিন সেনার বদলে যাওয়া নারী রূপ

উইকিলিকসের কাছে মার্কিন গোপন নথি ফাসের দায়ে দণ্ডপ্রাপ্ত তৃতীয় লিঙ্গের সেনা সদস্য সেলসি ম্যানিং (আগের নাম ছিল ব্রডলি ম্যানিং) প্রথমবারের মতো নিজের ছবি প্রকাশ করেছেন।

সাত বছর সাজা ভোগের পর বুধবার মুক্তির পর সেলসি তার টুইটার এবং ইনস্টাগ্রাম পেজে ছবি প্রকাশ করেন।

২০১৩ সালে  গুপ্তচরবৃত্তি এবং উইকিলিকস’র কাছে ৭ লাখের বেশি গোপন নথি, ভিডিও, কূটনৈতিক তার এবং যুদ্ধক্ষেত্রের হিসাব ফাসের দায়ে ২৯ সামরিক আদালতে ২৯ বছর বয়সী সেলসির বিচার হয়। সে সময় তিনি ইরাকে গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন।

বুধবার মুক্তি লাভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেলসিকে অভিনন্দন জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এছাড়া বৃহস্পতিবারের মধ্যেই সেলসির টুইটে ৩৩ হাজার লাইক এবং ৭ হাজার ৬শ’ প্রতি উত্তর পাওয়া গেছে।

মুক্তির পরে এই ছবি পোষ্ট করেছেন
মুক্তির পরে এই ছবি পোষ্ট করেছেন
বিষয়:উইকিলিকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…