চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকিলিকসকে তথ্য দেয়া সেনাসদস্যের সাজা কমালেন ওবামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ন ১৮, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A
শাস্তি ঘোষণার একদিন পরই চেলসি তার নতুন পরিচয় জানান

শাস্তি ঘোষণার একদিন পরই চেলসি তার নতুন পরিচয় জানান

বিভিন্ন দেশের রাষ্ট্রীয় তথ্য ফাঁসকারী সংস্থা উইকিলিকসকে তথ্য দেয়ার অভিযোগে কারাদণ্ড পাওয়া চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়ে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

২৯ বছর বয়সী এই মার্কিন ট্রান্সজেন্ডার সেনা সদস্যের সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ২০৪৫ সালে। কিন্তু সাজা কমিয়ে আগামী ১৭ মে’তে তাকে মুক্তি দেয়া হবে।

উইকিলিকসকে সরকারি কূটনৈতিক তারবার্তা সরবরাহ করায় ভূমিকা রাখার অভিযোগে চেলসিকে ২০১৩ সালে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১০ সালে গোপন নথি ফাঁসের এই ঘটনাটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড়।

ব্র্যাডলি ম্যানিং হিসেবে জন্মানো চেলসি কানসাসে পুরুষদের জেলখানা ফোর্ট লিভেনওয়ার্থে থাকা অবস্থায় গত বছর দু’বার আত্মহত্যার চেষ্টা করেন। গত বছর একবার অনশন ধর্মঘটও করেন তিনি। সেনাবাহিনী জেন্ডার অস্থিরতা বিষয়ক মানসিক সমস্যার চিকিৎসা দেয়ার ব্যবস্থা করতে রাজি হলে চেলসি অনশন ভাঙ্গেন।

২০১৩ সালে কারাদণ্ড পাবার সময় চেলসি ম্যানিং

ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার আগে সর্বশেষ কাজগুলোর একটি হিসেবে ওবামা ২০৯ কয়েদির সাজা কমানো এবং আরও ৬৪ জনের সাজা মওকুফ করার নির্দেশ দিয়েছেন। ওই ২০৯ জনের একজনই হলেন চেলসি ম্যানিং।

ইতোমধ্যে ১ লাখেরও বেশি মানুষ চেলসির মুক্তির দাবি জানিয়ে একটি পিটিশনে সই করেছে। তারাসহ আরও অনেকের মতেই, তিনি একজন হুইসেল-ব্লোওয়ার, যিনি সেনাবাহিনীর এমন কিছু গোপন তথ্য জনগণের সামনে আনতে সাহায্য করেছেন যা সবার জানার দরকার ছিল।

Reneta

মুক্তি দেয়া না হলেও যেন সাজা কমিয়ে আনা হয়, এ দাবিও জানানো ওই পিটিশনসহ আরও অনেক ক্ষেত্রে।

জনগণের দাবিসহ কিছু আইনি সুযোগের মধ্য দিয়ে চেলসির কারাদণ্ডের মেয়াদ কমে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইকিলিকসবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT