মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের অফিশিয়াল ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
ফেসবুক ভিডিওতে জাস্টিন ট্রুডো বলেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এক মাস যাবত সারাবিশ্বের মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। সেই পবিত্র রমজান মাসটি শেষ হয় ঈদুল ফিতরের মাধ্যমে।
সেই সাথে ঈদুল ফিতর আমাদের আত্নিক নিয়মানুবর্তিতা এবং হতভাগ্যদের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে। এই বিশেষ সময়ের অংশ হতে পেরে আমি গর্বিত। এই আয়োজন আত্নার বন্ধনকে আরো দৃঢ় করে।
সবশেষে ট্রুডো বলেন, রমজানের শেষে আমরা ভবিষ্যতের দিকে দৃষ্টি দেই। সেখানে মূলবোধ ছড়িয়ে পড়ুক। সেই মূলবোধ যা আমাদের দেশকে তৈরি করছে এবং আমাদের আরো শক্তিশালী করে গড়ে তুলেছে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
দেখে নিন ভিডিওটি







