চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ মানেই কাবাবের সমাহার

নুসরাত শারমিননুসরাত শারমিন
২:০৩ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য
A A

সময়ের অভাবে অনেক সময় রোজার ঈদে কাবাব বানানোর খুব একটা সুযোগ পাওয়া যায় না। কিন্তু কোরবানির ঈদে কাবাব বানাতে অনেকেরই ভুল হয় না। ঈদের দিন খাবার টেবিলে যদি হরেক রকম, ঝাল, মিষ্টিসহ বিভিন্ন স্বাদের কাবাব না থাকে তাহলে কেমন অপূর্ণ থাকে ঈদের মেন্যু। পাঠকদের জন্য সেই কাবাবের মজাদার কিছু রেসিপি।

গরুর ভুনা চাপ: অনেকেই রেস্টুরেন্ট থেকে গরুর চাপ কিনে খান। তবে এই ঈদে আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন গরুর ভুনা চাপ।

প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস ১ কেজি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, মাংসের মসলা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম ৩ পিস, তেল ও ঘি ১ কাপ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী: মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস চাপের মতো কেটে পাটায় থেতলে নিন। একটি পাত্রে মাংসে টক দই, লবণসহ সব মসলা মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। প্যানে তেল ও ঘি গরম করে মেরিনেট করা মাংস হালকা আঁচে কষাতে থাকুন। মাংসে সামান্য পানি দিয়ে ঢেকে রাখুন। পানি শুকিয়ে থকথকে হয়ে আসলে ঘনঘন নাড়তে থাকুন। মাংস সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মাংসের ঝুড়ি ভাজা: গরু বা খাসি যেকোনো মাংস দিয়েই তৈরি করা যাবে এই ভিন্ন ধারার কাবাব। ঈদের দিন এই ভিন্ন রকম কাবাব পেলে পরিবারের সদস্যসহ খুশি হয়ে যাবে মেহমানরাও।

প্রয়োজনীয় উপকরণ: হাড় ছাড়া মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, মাংসের মসলা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, জয়ফল ও জয়ত্রী গুঁড়া সামান্য, জিরা ও গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী: মাংস ধুয়ে পাতলা পিস করে শিল পাটায় মাংস ভালোভাবে ছেঁচে নিতে হবে।একটি পাত্রে মাংস, টক দই, লবণ ও সব মসলা ভালো করে মেখে  ১ঘণ্টা মেরিনেট করে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন। এরপর পানি দিয়ে মাংস ভাজা ভাজা করতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে ওপরে তেল ভেসে উঠবে। তারপর নামিয়ে গরম গরম রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন মাংসের ঝুড়ি ভাজা।

Reneta

বিফ বটি কাবাব: কম বেশি সবাই খুব পছন্দ করে থাকে বিফ বটি কাবাব। এইবার আপনি ঘরেই তৈরি করতে পারবেন এই সুস্বাদু কাবাবটি।

প্রয়োজনীয় উপকরণ: হাড় ছাড়া মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, দারচিনি ও এলাচ ৫/৬ টুকরা, জয়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচ, তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, শিক ৮/১০টি।
প্রস্তুত প্রণালী: মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট বটি করে নিন। একটি পাত্রে মাংস, টক দই, লবণ, পেঁপে বাটা, ভিনেগার, সরিষার তেল, দারচিনি, এলাচ গুঁড়া, জয়ফল ও জয়ত্রী বাটা ও সব মসলা মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। মাংসের বটি শিকে গেঁথে কয়লার বক্সে কয়লা লাল করে বা ফ্রাইপ্যানে ঘি গরম করে শিকে গাঁথা মাংসে ঘি ব্রাশ করুন। বটি ভাজা ভাজা হয়ে আসলে শিক থেকে মাংস আস্তে আস্তে খুলে প্লেটে দিয়ে পোলাও বা বিরিয়ানীর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পাঁচ ফেঁড়নে বিফ তাওয়া ফ্রাই: ঈদের দিন ঝটপট তৈরি করে গরম খিচুরীর সঙ্গে সবার সামনে পরিবেশন করতে পারবেন মুঘল আমলের অতি জনপ্রিয় এই কাবাব আইটেমটি।

প্রয়োজনীয় উপকরণ: গরুর চাপের মাংস ৫’শ গ্রাম, হলুদ ও মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাবাব চিনি বাটা ১ চা চামচ, টক দই ১ টেবিল চামচ, উস্টার সস আধা চা চামচ, পাঁচ ফোঁড়ন আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী: চাপের মাংস পাটায় থেতলে বা কাঁটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন। একটি পাত্রে মাংস, টক দই, লবণ, সস, কাবাব চিনি বাটা ও সব মসলা ভালো করে মেখে ১ঘণ্টা মেরিনেট করে রাখুন। তাওয়ায় তেল গরম করে পাঁচফোঁড়ন বাদামী করে ভাজতে হবে। তারপর এতে মেরিনেট করা চাপ হাল্কা আঁচে ভাজতে হবে। ভাজা হলে তেল ঝরিয়ে পরিবেশন করুন খিচুরীর সঙ্গে পরিবেশন করুন পাঁচফোঁড়নে বিফ তাওয়া ফ্রাই।

খাসির মাংসের শাসলিক: ঈদের দিন কি শুধু গরুর মাংসের কাবাবই তৈরি করবেন? যারা খাসি কোরবানি দিচ্ছেন তাদের জন্য খাসির কাবাবের রেসিপিও আছে।

প্রয়োজনীয় উপকরণ: হাঁড় ছাড়া খাসির মাংস ২৫০ গ্রাম, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, গাজর, টেমোটো কিউব ৪টি, ক্যাপসিকাম লাল, হলুদ, সবুজ কিউব আধা কাপ, টক দই ৪ টেবিল চামচ, পেঁয়াজ কিউব ৫টি, সয়াচিলি সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, কাঠি ১০/১২টি।
প্রস্তুত প্রণালী:
প্রথম পর্যায়:
প্রথমে মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে মাংস টক দই, লবণ, আদা ও রসুন বাটা, ওয়েস্টার সস, চিলি সস, গরম মসলা গুঁড়া, গোল মরিচ গুঁড়া, কাবাব মসলা দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন।
২য় পর্যায়:
এবার কিউব করা পেঁয়াজ, মাংস, টমেটো, ক্যাপসিকাম একটি করে কাঠিতে গেঁথে শাসলিক বানিয়ে নিন।এবার ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল গরম করে এক এক করে শাসলিকগুলো প্যানে দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট ঢেকে রান্না করুন। এবার ঢাকনা খুলে শাসলিকগুলো এপিঠ-ওপিঠ উল্টে বাদামি করে ভেজে তেল ঝরিয়ে গরম গরম পোলাও বা বিরিয়ানীর সঙ্গে পরিবেশন করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের রেসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT