যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে শুধু পবিত্র রমজানেই নয়, ঈদের আগে-পরেও থাকছে সর্বনিম্ন ২০০০ টাকার বিমান বাংলাদেশ এয়ারলায়েন্সের টিকেট। আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে এই ঈদ অফার ঘোষণা করেছে বিমান।
ঘোষণা অনুযায়ী বিমান তার অভ্যন্তরীণ রুটে ভাড়ায় ছাড় দেবে এবং ২৩ জুন ঢাকা-সৈয়দপুর রুটে ও ২৪ জুন ঢাকা-যশোর রুটে একটি করে অতিরিক্ত ফ্লাইট চালাবে।
বিমান-এর মুখপাত্র শাকিল মেরাজ জানান, চট্টগ্রাম ও সিলেট রুটে বড় এয়ারক্রাফট থাকায় সেখানে আমরা অতিরিক্ত ফ্লাইটের প্রয়োজন আছে বলে মনে করছি না।
বিমান আগামী ১৯ থেকে ২৬ জুন ভাড়ায় ছাড় দিয়ে রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও সিলেট থেকে ঢাকা একমুখী সর্বনিম্ন দুই হাজার এবং চট্টগ্রাম থেকে ঢাকা আড়াই হাজার টাকা ভাড়ার অফার দিয়েছে।
ঈদের পরে ২৭ জুন থেকে ৩ জুলাই ঢাকা থেকে রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও সিলেটে একমুখী দুই হাজার এবং ঢাকা থেকে চট্টগ্রামে আড়াই হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।








