চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ পরিকল্পনা: তারকারা কে কোথায় যাচ্ছেন

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:০৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৬
বিনোদন
A A

ঈদ যেন ঘরের দরজায় কড়া নাড়ছে। আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে নাড়ীর টানে গ্রামে-জনপদে ছুটেছে নগরবাসী। তারকারাই বা বাদ যাবেন কেন? শোবিজ তারকাদের পাশাপাশি ক্রিকেট তারকারাও করে ফেলেছেন তাদের ঈদের ছুটির পরিকল্পনা।

কেউ ছুটছেন গ্রামে আবার কেউবা কর্মব্যস্ততা থাকায় ঢাকাতেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে সেইসব তারকাদের ঈদ সমাচার।

রিয়াজ: প্রতিবছরের মতো এবারও ঢাকাতেই ঈদ করবেন ঢাকাই চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। পরিবার ও একমাত্র কন্যা সন্তান নিয়ে ঈদ উদযাপন করবেন তিনি।

সুজানা জাফর: মডেল ও অভিনেত্রী সুজানা জাফর ঢাকায় ঈদ করবেন। নিজের দেশ ছাড়া অন্য কোথাও ঈদ করে আনন্দ পান না বলে সবসময় দেশেই ঈদ করতে পছন্দ করেন এ অভিনেত্রী।

শাকিব খান: ঈদুল ফিতরে তার অভিনীত তিনটি ছবির মুক্তি পাওয়ার কারণে এবারের ঈদটি কিং খান ঢাকাতেই পালন করবেন। বাড়তি উত্তেজনা নিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন তিনি।

তাসকিন আহমেদ: ক্রিকেট তারকা তাসকিন আহমেদ তাজিম মোহাম্মদপুরে নিজ বাসায় পরিবারের সঙ্গে ঈদ উৎযাপন করবেন। সকালে বাবার সঙ্গে ঈদের নামাজ পড়ে বন্ধুদের বাড়িতে সেমাই খাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তাছাড়া বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন তারকাখ্যাতি পাওয়া পেসার তাকসিন।

Reneta

নুসরাত ফারিয়া:  ঢাকাই চলচ্চিত্রের সেনসেশন নুসরাত ফারিয়া ঢাকাতেই ঈদ করবেন। কারণ তার অভিনীত তৃতীয় ছবি ‘বাদশা’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। ঈদের দিন জাজের সঙ্গে বিভিন্ন সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া জানতে যাবেন নুসরাত ফারিয়া। তবে ঈদের পর হয়তো দেশের বাইরে ঘুরতে যেতে পারেন এই ঢালিউড সুন্দরী।

মাহিয়া মাহি: এবারের ঈদে ‘অগ্নি কন্যা’ খ্যাত মাহিয়া মাহির কোনো ছবি মুক্তি পাচ্ছে না। বিয়ের পর প্রথম ঈদটি স্বামী ছাড়াই ঢাকায় নিজের পরিবারের সঙ্গে পালন করবেন মাহি। অপুর ব্যস্ততা থাকায় তিনি থাকবেন সিলেটে। ঈদের পরদিন শ্বশুর বাড়ি গেলেও তার কিছুদিন পর স্বামীর সঙ্গে হানিমুনে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন তিনি।

সাকিব আল হাসান: প্রথমবার মেয়ে ছাড়াই ঈদ উদযাপন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ(সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন তিনি। আর সেকারণেই স্ত্রী শিশির ও আলায়না বিহীন ঈদ করবেন তারকাখ্যাতি সম্পন্ন এ অলরাউন্ডার।

পূর্ণিমা: চলচ্চিত্র জগতের মিষ্টি মেয়ে পূর্ণিমা স্বামী ও মেয়েকে নিয়ে ঢাকাতেই ঈদ করবেন। মেয়ে ছোট থাকার কারণে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা নেই এ নায়িকার।

সজল: অভিনেতা সজল পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করবেন। ঈদের আগে খুব ব্যস্ত সময় কাটানো শেষে ঈদের এই কয়েকটা দিন ঘুমিয়েই কাটাতে চান সজল। তাই বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

মোস্তাফিজ: পরিবারের সবাইকে নিয়ে সাতক্ষীরার গ্রামে বাড়িতে ঈদ উদযাপন করবেন তারকা খেলোয়াড় মোস্তাফিজ। আইপিএলে দুর্দান্ত খেলে দর্শক মাতানো এই তারকা ঈদের পরপরই ঢাকায় ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT