চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ-উল-ফিতর যে শিক্ষা দেয় আমাদের

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৯ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
ঈদের জামাতের পরে কোলাকুলি

দেখতে দেখতে পার হলো পবিত্র রামাযান মাস। শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। বিশ্বব্যাপী মুসলিম সমাজে আনন্দ আর উৎসবের হাওয়া। মুসলিমদের আনন্দ-উৎসবের জন্য ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহার কথা বিশেষভাবে এসেছে সহিহ হাদিসে। ঈদের চাঁদ দেখার সংস্কৃতিও বহু পুরনো। আর শাওয়ালের চাঁদ মানে তো আরো বিশেষ কিছু। নিশ্চয়ই আজও অনেকেই শাওয়ালের চাঁদ দেখেছেন মহা ধুমধাম করে। ভিন্ন প্রসঙ্গে বলতে গেলে, এই যে মুসলিম সমাজ এক মাস যাবত সিয়াম পালন করল, অপবিত্র কাজ আর খারাপ ব্যবহার থেকে বিরত থাকল, মিথ্যা কথা থেকে পিছিয়ে গেল, বাজে বাক্য ব্যয় করলো না, অনর্থক আড্ডায় লিপ্ত হলো না, সাদাকাতুল ফিতর সম্পন্ন করল। এ সবই কি শুধু রামাযান মাসের জন্য? না। ইসলাম সেই শিক্ষা দেয় না। মহান আল্লাহ কল্যাণময় রামাযান মাস উপহার দিয়েছেন, তাগিদ দিয়েছেন এই ভালো কাজগুলো বছরজুড়ে এগিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে, নিজের ঘর থেকে শুরু করে প্রতিবেশী, নিজ এলাকা, জেলা এমন কি পুরো দেশের মানুষের ঈদ উদযাপনকেও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সব মানুষের মূল্যায়ন করতে হবে। দরিদ্র আত্মীয়, দূর গ্রামের বা শহরের অতি-দরিদ্র মানুষদের দিকেও খেয়াল রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষকে সাহায্য করতে হবে সামর্থ্য অনুযায়ী। তবেই না ফুটে উঠবে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, আন্তরিকতা- এ সবই তো পবিত্র ইসলামের শাশ্বত বাণী, আর মহানবী মুহাম্মাদ (সাঃ)-এর শিক্ষা। অফুরান কল্যাণের এ মাস শেষে সবার জন্য যে ঈদ-উল-ফিতর এসেছে তার আনন্দ সবার ভেতর ভাগ করে নিতে হবে কোনো বৈষম্য ছাড়া। শুধু নিজের খুশির দিকে তাকালেই হবে না, মানুষের খুশির দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। নইলে, এই এক মাসের সকল সাধনা বিফলে যেতে পারে। মানুষ আরো বেশি সহানুভূতিশীল হয়ে উঠুক- পবিত্র ঈদে এই আমাদের আশা। সবার ঈদ হোক সুন্দর, আনন্দময়, নিরাপদ এবং উৎসবময়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ-উল-ফিতর
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT