ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যেন নতুন রূপে সেজেছে রাজধানী ঢাকা। রঙ-বেরঙ-এর পতাকা আর আলোকসজ্জায় পুরো নগরী পরিণত হয়েছে খণ্ড খণ্ড উৎসবের মঞ্চে।
জাতীয় সংসদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে সাজানো হয়েছে রঙিন আলোয়। সচিবালয় ভবন সেজেছে লাল-সবুজ রঙে। বর্ণিল আলোয় ভরে গেছে সুপ্রিম কোর্ট ভবন। আলোক সজ্জায় জলজল করছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন।
রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো মোড়ানো হয়েছে নানান রঙের পতাকায়। ভিন্ন ভিন্ন রূপে সাজানো হয়েছে আরও কিছু সরকারি ভবন।








